বিনোদন

'দেবর আমার কত আপন’ সিনেমায় মৌসুমী-ওমরসানী

নিজস্ব প্রতিবেদক : বাস্তব জীবনের তারকা দম্পতি মৌসুমী ও ওমর সানী এবার রূপালি পর্দাতেও স্বামী-স্ত্রীর চরিত্রে হাজির হচ্ছেন। নতুন একটি সিনেমায় তাদের একসঙ্গে দেখা যাবে। শনিবার নতুন একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন মৌসুমী। 'দেবর আমার কত আপন’ নামের এই সিনেমায় মৌসুমী চুক্তিবদ্ধ হলেও এখনো ওমরসানী চুক্তিবদ্ধ হননি। আঁখি কথাচিত্রের ব্যানারে নির্মিত হবে ছবিটি। পরিচালনা করবেন সাইমন তারিক।

পরিচালক সাইমন তারিক বলেন, ‘এটি সামাজিক সিনেমা হবে। মৌসুমী আপাকে চুক্তিবদ্ধ করলেও বাকি আছেন ওমর সানী। আশা করছি ১০ দিনের মধ্যে তার সঙ্গে সবকিছু চূড়ান্ত হয়ে যাবে। ছবিতে তাদের স্বামী-স্ত্রী হিসেবেই দেখা যাবে। আগামী সপ্তাহের মধ্যে ছবির অন্য শিল্পীদের সঙ্গে চুক্তি হবে।’

ছবিতে বিভিন্ন চরিত্রে আরও যাদের অভিনয় করার কথা রয়েছে, তারা হলেন, বড়দা মিঠু, মাসুম আজিজ এবং নতুন মুখ মেহেদি ও সাগর।
সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা