বিনোদন

 ইসলাম অবমাননার  অভিযোগ আমির খানের মেয়ের বিরুদ্ধে

বিনোদন ডেস্ক :

তুরস্কে শুটিং করতে গিয়ে সমালোচিত হয়েছেন বলিউড সুপারস্টার আমির খান । সেখানে তিনি গিয়ে ছিলেন নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’র শুটিং করতে। তুরস্কে গিয়ে দেশটির প্রেসিডেন্ট রেসিপ তায়্যিপ এরদোগানের স্ত্রীর সঙ্গে দেখা করেছেন আমির খান। তাদের সাক্ষাতের ছবি ভাইরাল হয়েছিলো নেটজগতে। ভারতের শত্রু রাষ্ট্র তুরস্কের রাষ্ট্রপ্রধানের স্ত্রীর সঙ্গে প্রিয় অভিনেতা আমির খানের সাক্ষাৎ মেনে নিতে পারেননি অনেক কট্টরপন্থি ভারতীয়রা। এবার সমালোচনার মুখে পড়লেন এ অভিনেতার মেয়ে ইরা। তার বিরুদ্ধে উঠেছে ইসলাম অবমাননার অভিযোগ।

আমির এবং তার প্রথম পক্ষের স্ত্রী রীণা দত্তর মেয়ে ইরা। সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। নানা ধরনের এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। কখনও নাট্য নির্দেশনা দেন, কখনও ফ্যাশনেবল পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেন। ট্যাটু তৈরি করতেও শিখছেন ইরা কারণ ট্যাটু আঁকা তিনি খুব পছন্দ করেন। প্রথম ট্যাটু তিনি নিজে প্রশিক্ষকের হাতেই এঁকেছিলেন। তার ছবি ও ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেছিলেন আমির কন্যা। ক্যাপশনে লিখেছিলেন ট্যাটু আঁকার শিল্পকে বিকল্প পেশা হিসেবে বেছে নেবেন বলে ভাবছেন তিনি।

ইরার আপলোড করা এই ছবি এবং ভিডিও দেখেই ক্ষেপেছেন কট্টরপন্থি ভারতীয়রা। তারা দাবি করছেন এই ট্যাটু এঁকে ইসলামকে অবমানা করেছেন ইরা। পোস্ট করা ছবির নিচে তাহিতা সারাসমি নামে একজন লিখেছেন, ‘প্রার্থনা করেছেন? জানেন না আল্লাহ ট্যাটু অপছন্দ করেন।’তনভির মাহমুদ নামের আরেকজন আবার লিখেছেন, ‘আপনি কেমন মুসলিম? ইসলামে ট্যাটু হারাম, জানেন না?’এমন আরও অনেক মন্তব্য করা হয়েছে ইরার আপলোড করা ছবি ও ভিডিওর কমেন্টে। অবশ্য ভারচুয়াল জগতের অনেকে আবার আমির খানের মেয়ের পাশে দাঁড়িয়েছেন।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মোটরচালিত যানবাহনের জন্য বিআরটিএর সতর্কবার্তা

জরুরি সেবায় ব্যবহৃত নির্ধারিত যানবাহন ছাড়া অন্য কোনো মোটরযানে হাইড্রোলিক হর্ন...

রিপন হত্যা মামলায় হাসিনাসহ ১০৪ জনকে অব্যাহতির সুপারিশ

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কসাই রিপন ফকিরকে গুলি করে হত্যার অভিয...

৪০ বছর পর আবার সেই ঘটনা পাকিস্তান ক্রিকেটে

দারুণ ছন্দে থাকার পরও পাকিস্তান দলের একাদশ থেকে বাদ পড়েছেন পেসার মোহাম্মদ আব...

ফের জুটি বাঁধছেন শাকিব-ইধিকা?

টানা দুই সফল সিনেমার পর আবারও বড় পর্দায় জুটি বাঁধতে পারেন ঢালিউড সুপারস্টার শ...

ইসিতে ৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা