বিনোদন

নতুন লুকে সুপারম্যান তারকা হেনরি ক্যাভিল

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় 'উইচার' উপন্যাসের লেখক আন্দ্রেজ সাপকোভস্কির উদ্ধৃতি দিয়ে ৫ অক্টোবর সকালে ক্যাভিল নিজেই নতুন লুকের ছবিগুলো শেয়ার করেছেন। ভাইরাল হওয়া সেসব ছবিতে দেখা যায় একেবারে নতুন বর্মে রিভিয়ার দানব স্লেয়ার জেরাল্টকে।অবশেষে অবমুক্ত হলো জনপ্রিয় টেলিভিশন সিরিজ 'দ্য উইচার'-এ হেনরি ক্যাভিলের প্রথম লুক।

আলোচনার জন্ম দেয় সুপারম্যান'খ্যাত হেনরি কাভিলের দূর্দান্ত অভিনয়।নেটফ্লিক্সে সিরিজটির দ্বিতীয় পর্বেও তার দেখা মিলবে জনপ্রিয় উপন্যাস এবং উইচার ভিডিও গেমসের বেশ কিছু নতুন চরিত্র নিয়ে।করোনা ভাইরাস মহামারীর কারণে মার্চ মাসের মাঝামাঝি সময়ে দ্বিতীয় মৌসুমের কাজ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। এরপর ১৭ আগস্ট আবারো শুরু হয় সিরিজটির চিত্রগ্রহণের কাজ। সিরিজটির নতুন চরিত্রের মধ্যে রয়েছেন 'গেম অফ থ্রোনস' তারকা ক্রিস্টোফার হিভজু। তিনি থাকছেন নিভেলেনের ভূমিকায়। ইয়েনেন আতর আছেন কোইনের ভূমিকায়, অ্যাগ্রস বজর্ন হবেন ভেরিনা, আয়েশা ফ্যাবিয়েন রস থাকবেন লিডিয়া চরিত্রে এবং সর্বশেষ মেসিয়া সিমসন থাকছেন ফ্রান্সেসকার ভুমিকায়।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা