বিনোদন

এবার ঢাকায় হচ্ছে না ‘ফোক ফেস্ট’

নিজস্ব প্রতিবেদক :

এ বছর হচ্ছে না ঢাকায় আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব। পাশাপাশি আয়োজনও করা হবে না সাহিত্যের আন্তর্জাতিক উৎসব ‘ঢাকা লিট ফেস্ট। এই দু’টো আয়োজনের কোনটাই অনলাইন বা ডিজিটাল প্লাটফর্মে করার পরিকল্পনা নেই আয়োজকদের। করোনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, আগামী লিট ফেস্ট ২০২২ সালে অনুষ্ঠিত হবে।

ঢাকা আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসব বিষয়ে স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠান মিডিয়াকম লিমিটেডের চিফ অপারেটিং অফিসার অজয় কুমার কুণ্ডু জানান, করোনার কারণে পুরো পৃথিবী আজ ভিন্ন এক চেহারা পেয়েছে। এ অবস্থায় উৎসব আয়োজন করা যায় না। আর সেজন্যই আমরা এ বছর আন্তর্জাতিক লোকসঙ্গীত উৎসবের কোনো আয়োজন করছি না।

ঢাকা লিট ফেস্টের পরিচালক সাদাফ সায সিদ্দিকী জানান, আগামী আয়োজনটি হবে ঢাকা লিট ফেস্টের ১০ বছর পূর্তি। আমরা সে লক্ষ্যেই কাজ শুরু করেছিলাম। কিন্তু করোনার কারণে আমাদের পরিকল্পনায় পরিবর্তন আনতে হয়েছে। লিট ফেস্টে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে কবি, সাহিত্যিক, লেখক, চিন্তাবিদ যাদের আমন্ত্রণ জানাই তাদের সঙ্গে অনেকদিন আগ থেকেই যোগাযোগ করতে হয়। সেভাবে আমরা আগামী লিট ফিস্টের জন্য অনেককেই আমন্ত্রণ জানিয়ে ছিলাম। দশম আয়োজনটি আসলে ২০২১ সালের জানুয়ারিতে হওয়ার কথা ছিল। কিন্তু এই পরিস্থিতির কারণে আয়োজনটি ২০২২ সালের জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে। আমরা সে লক্ষ্য নিয়েই কাজ করে যাচ্ছি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা