বিনোদন

অভিনয় ছেড়ে দিলেন বলিউড তারকা সানা

বিনোদন ডেস্ক : ইসলাম ধর্মের প্রতি এবং মানবসেবায় মনযোগ দিতে শোবিজের রঙিন দুনিয়া ছাড়ার ঘোষণা দিলেন ভারতীয় মডেল ও অভিনেত্রী সানা খান।

বৃহস্পতিবার (০৮ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে শোবিজ ছাড়ার সিদ্ধান্ত জানান তিনি। ইনস্টাগ্রাম দেওয়া দীর্ঘ এক পোস্টে সানা লেখেন, 'পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। আজ আমি আমার জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে রেখে কথা বলছি। আমি বেশ কয়েক ধরে শোবিজে কাজ করে যাচ্ছি। এই সময়ে আমি আপনাদের কাছ থেকে প্রচুর খ্যাতি, সম্মান এবং সম্পদ পেয়েছি যার জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ।

এই পৃথিবীতে মানুষের আসার আসল উদ্দেশ্য কি? শুধুই কি কেবল ধন-সম্পদ এবং খ্যাতি যোগাড় করা? যারা অভাবী ও অসহায়, তাদের সেবায় নিজেদের নিবেদিত করা কি আমাদের কর্তব্য নয়? কোনো ব্যক্তির কি ভাবা উচিত নয় যে সে যেকোনো মুহুর্তে মারা যেতে পারে? মানুষ মৃত্যুর পর কোথায় যাবে? আমি যখন আমার ধর্মে এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম যে পৃথিবীতে এই জীবন আসলে মৃত্যুর পরের জীবনের জন্য।

মানবতার সেবা করা এবং তার স্রষ্টার দেখানো পথ অনুসরণ করা।'বলিউড সুপারস্টার সালমান খানের 'জয় হো' সিনেমায় অভিনয়ের মাধ্যমে সানা দর্শকের কাছে বেশি আলোচিত সানা প্রায় ৫টি ভাষায় ১৪টি চলচ্চিত্রে এবং ৫০টির মত বিজ্ঞাপনে কাজ করেছেন।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মেট্রোরেলে নিরাপত্তায় ঢিলেমি

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ গণপরিবহন মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতু...

গ্যাস সংকটে বিপর্যস্ত সিএনজি চালকরা

রাজধানীতে তীব্র গ্যাস সংকটে চরম দুর্ভোগে পড়েছেন সিএনজি অটোরিকশা চালকেরা। প্রত...

এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরিকল্পনা করছে সরকার: মীর শাহে আলম

ফ্রান্স ও রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে বাংলাদেশে আনার পরি...

হামের উপসর্গে মৃত্যু আরও ৩ শিশুর, আক্রান্ত ৯৬৭

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নি...

বলিউড ছেড়ে কৃষক হওয়ার পরিকল্পনা করেছিলেন ইয়ামি গৌতম

ক্যারিয়ারের শুরুতে সাফল্য পেলেও দীর্ঘ সময় কাঙ্ক্ষিত সুযোগের অভাবে বলিউড ছেড়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা