বিনোদন

বাবাকে নিয়ে গুজব না রটানোর অনুরোধ সৌমিত্র কন্যার

বিনোদন ডেস্ক : কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় বাঁচার যুদ্ধে লড়ছেন হাসপাতালে। বার্ধক্যজনিত নানা সমস্যা ছাড়াও আক্রান্ত হয়েছেন করোনায়। তাই ৮৫ বয়সের সৌমিত্রকে নিয়ে বেড়েই চলছে দুশ্চিন্তা আর আশঙ্কা।

অবশ্য এরই মধ্যে রটেছে কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুর গুজব। মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা থেকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিত্তিহীন এই খবর। এরপরই হাসপাতাল থেকে জানানো হয়, পুরোদমে ফাইট করছেন ফেলুদা’খ্যাত সৌমিত্র। খুলে নেওয়া হয়েছে বাইপ্যাপ সাপোর্ট অর্থাৎ ইনভেসিভ ভেন্টিলেশন সাপোর্টে নেই তিনি৷

করোনা আক্রান্ত হওয়ায় সৌমিত্রের শরীরে দেখা দিয়েছে নানা জটিলতা৷ কখনও তিনি স্থিতিশীল তো কখনও সঙ্কটজনক অবস্থায়৷ গভীর দুশ্চিন্তায় তার পরিবার৷ এমন পরিস্থিতির মধ্যে অভিনেতাকে নিয়ে এই ধরনের গুজবে তারা খুবই হতাশ৷

যে কারণে সৌমিত্র কন্যা পৌলমী সবার কাছে অনুরোধ করেছেন, তার বাবাকে নিয়ে এই চর্চা বন্ধ রাখতে৷ তিনি ফেসবুক পোস্টে লেখেন, ‘করোনা আক্রান্ত বাবাকে নিয়ে মারাত্মক উদ্বেগে রয়েছি৷ এর মধ্যেই আইসিইউতে থাকা বাবার ছবি বা তার মেডিক্যাল বুলিটিন ছড়িয়ে পড়ছে সোস্যাল মিডিয়ায়৷ দয়া করে এমন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন, রক্ষা করুন, সৌমিত্রবাবুর ব্যক্তিগত স্বাধীনতার সম্মান রক্ষা করুন। ’

একদিকে যেমন সৌমিত্রকে নিয়ে রটছে গুজব, তেমনই আবার প্রিয় অভিনেতার সুস্থতা কামনা করে চলছে প্রার্থনাও৷ হাসপাতাল সূত্রে খবর, ফুসফুসের সংক্রমণ আগের থেকে কিছুটা উন্নতি হয়েছে অভিনেতার। বুধবার (১৪ অক্টোবর) করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিনের মাথায় আবার তার করোনা পরীক্ষা করা হবে।

হাসপাতালে ভর্তি হওয়ার পরই সৌমিত্রের করোনা রিপোর্ট পজিটিভ এসেছিল। শুক্রবার (৯ অক্টোবর) থেকে তার অবস্থার অবনতি হয়। তার অবস্থার উন্নতির জন্য বেলভিউয়ের ১০ জন চিকিৎসক এবং কলকাতার অন্য সরকারি-বেসরকারি হাসপাতালের আরও ৬ জন চিকিৎসক মিলিয়ে মোট ১৬ জনের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

রামুতে অপহরণ মামলা, পারিবারিক বিরোধের অভিযোগ

কক্সবাজারের রামু উপজেলায় একটি অপহরণ মামলাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক...

গাইবান্ধায় প্রায় আড়াই মাস পর কবর থেকে মরদেহ উত্তোলন

অসুস্থ বৃদ্ধ বাবাকে বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। নিহত...

পিরোজপুরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পিরোজপুরে সকাল থেকে নানা কর্মসূচি পালিত হচ্ছে...

১৮ জেলেসহ বিকল ফিশিং বোট উদ্ধার করল কোস্ট গার্ড

গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোটসহ ১৮ জন জেলেকে জীবিত উ...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা