বিনোদন

জীবনের ৫৩টি বসন্ত কাটিয়ে দিলেন জাহিদ হাসান

বিনোদন ডেস্ক : ১৯৮৯ সালে বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ের অডিশন দেন তিনি। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক ‘জীবন যেমন’। আলিমুজ্জামান দুলু প্রযোজিত নাটকটি ১৯৯০ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়। এই নাটকটি তার জীবনে রূপ পরিবর্তন করে দেয়। ১৯৯০ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প সমাপ্তি অবলম্বনে নির্মিত সমাপ্তি টেলিফিল্মে প্রধান চরিত্রে অভিনয় করেন। নাটকটির চিত্রনাট্য রচনা করেছিলেন অভিনেত্রী সুবর্না মুস্তফা ।

বলছিলাম বাংলাদেশের খ্যাতিমান ও বর্ষীয়ান অভিনেতা জাহিদ হাসানের। দেখতে দেখতে জীবনের ৫৩টি বসন্ত কাটিয়ে দিলেন ছোট ও বড় পর্দার নন্দিত অভিনেতা জাহিদ হাসান। আজ ৪ অক্টোবর তিনি ৫৪ বছরে পা রাখলেন।

১৯৬৭ সালের আজকের এই দিনে সিরাজগঞ্জ শহরে অভিনেতা জন্মগ্রহণ করেন তিনি। ৯০ দশক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের একজন তিনি। অভিনয় জীবনের শুরু থেকে ভিন্নধর্মী নাটক ও চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন।

সেই নব্বই দশকেই হুমায়ূন আহমেদ পরিচালিত একটি টেলিফিল্মে মফিজ নামের একটি পাগলের চরিত্রে অভিনয় করে বাজিমাত করেছিলেন। হুমায়ূন আহমেদ পরিচালিত টেলিফিল্ম নক্ষত্রের রাত, মন্ত্রী মহোদয়ের আগমন, সমুদ্র বিলাস প্রাইভেট লিমিটেড, আজ রবিবার তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে আসে। পরে আরও অসংখ্য নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন। তার অভিনীত বিখ্যাত আরেকটি চরিত্রের নাম ‘আরমান ভাই’।

অভিনয়ের পাশাপাশি তিনি নাটক পরিচালনা করে থাকেন। তার পরিচালিত প্রথম মেগা ধারাবাহিক লাল নীল বেগুনি। তার পরিচালিত অন্যান্য টেলিভিশন ধারাবাহিকসমূহ হল ঘুঘুর বাসা, চোর কুটুরি, একা, ও ছন্নছাড়া। তার পরিচালিত টেলিভিশন নাটক ও টেলি ছবিসমূহ হল রুমঝুম, বোকা মানুষ, ব্যবধান, স্বপ্নের গ্রহ, অপু দ্য গ্রেট, প্রাইভেট ডিটেকটিভ ও বাউন্ডুলে এক্সপ্রেস।

কলকাতাতে আশীষ রায়ের ‘সেঁতারা’ নামে একটি সিনেমায় রাইমা সেনের বিপরীতে কাজ করে ওপার বাংলার দর্শকের কাছে প্রশংসিত হয়েছেন জাহিদ হাসান।

এছাড়া সম্প্রতি কাজ করেছেন শাহীন সুমন পরিচালিত 'মাফিয়া' নামের একটি ওয়েব সিরিজে। এখানে বেশ চমক জাগানিয়া একটি চরিত্রে দেখা যাবে দেশের তুমুল জনপ্রিয় এ অভিনেতাকে।

জাহিদ হাসান মডেলকন্যা, চিরসবুজ সাদিয়া ইসলাম মৌ-এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সুখী এই দম্পতির দুইটি সন্তান রয়েছে। মেয়ের নাম পুস্পিতা এবং ছেলের নাম পূর্ণ।জাহিদ হাসানের 'পুস্পিতা প্রডাকশন লিমিটেড' নামক একটি প্রযোজনা সংস্থা রয়েছে।

সান নিউজ/ বিএম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

আইফোনে বড় পরিবর্তন আনছে অ্যাপল!

আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা ক...

কেন ভক্তদের কাছে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন !

বলিউডের শাহেনশা অমিতাভ বচ্চন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়। নিজের ব্লগের...

টেকসই ও জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনা গড়ার ঘোষণা পানিসম্পদ মন্ত্রীর

ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও টেকসই পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে সরকার কাজ...

ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়া জামায়াতের এমপি গাজী নজরুলের পদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় নৈতিক স্খলনের অভিযোগে...

অন্তঃসত্ত্বা অবস্থায় অষ্টম মাসেও শুটিংয়ে ব্যস্ত দীপিকা

সংসারে নতুন অতিথি আসার অপেক্ষার মধ্যেও কাজ থেকে নিজেকে দূরে রাখেননি বলিউড অভি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা