রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
শিক্ষা

রাজাপুরে স্কুলের দুর্নীতি ও অনিয়ম তদন্তে দুদক

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্পত্তি ম্যানেজিং কমিটির সহায়তায় অবৈধ লিজ প্রদান, আর্থিক অনিয়ম ও দুর্নীতির বিষয়ে তদন্ত শুরু হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝালকাঠির জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন চাওয়ায় প্রশাসনের পক্ষে রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) এ বিষয়ে তদন্ত করবেন।

গত তিনমাস ধরে ওই বিদ্যালয়ের সকল অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে আসছেন। এই আন্দোলনের খবর বিভিন্ন সময় পত্র-পত্রিকায় ও চ্যানেলে প্রকাশিত ও প্রচারিত হওয়ায় বিষয়টি দুদকের নজরে আসে। এর প্রেক্ষিতে দুদকের পরিচালক মো. জহিরুল ইসলাম চিঠি দিয়ে জেলা প্রশাসকের কাছে বিদ্যালয়ের দুর্নীতি সম্পর্কিত প্রতিবেদন চেয়ে পাঠান ।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহাগ হাওলাদার বলেন, ‘দুদক থেকে ঝালকাঠির জেলা প্রশাসকের মাধ্যমে চিঠি পেয়েছি। আমাকে তদন্ত কর্মকর্তা করা হয়েছে। তদন্ত কার্যক্রম করে আমরা যথাসময়ে সংশ্লিষ্ট আনুষঙ্গিক কাগজপত্রসহ প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

রাশমিকাকে নিয়ে ‘রেড ফ্ল্যাগ’ বিতর্কে বিজয়ের ব্যঙ্গাত্মক ভিডিও

কফি উইথ করণ’ অনুষ্ঠানে রাশমিকা মান্দানার সঙ্গে আচরণ নিয়ে সামাজিক যোগাযো...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা