করোনার মাঝেই প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান!
শিক্ষা

করোনার মাঝেই প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান!

ছবি ও প্রতিবেদন: কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের সোতাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে করোনা পরিস্থিতির মধ্যেও সরকারি নির্দেশনা উপেক্ষা করে পাঠদান চলছে। শিশু শিক্ষার্থীদের মাঝে সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং অধিকাংশ শিক্ষার্থী মাস্কবিহীন অবস্থায় পাঠ গ্রহণ করায় করোনা সংক্রমণের আশঙ্কা করছেন সচেতন মানুষ।

বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, বিদ্যালয়ের একটি কক্ষে ১০/১৫ জন শিক্ষার্থীকে একজন শিক্ষক এবং শিক্ষক মিলনায়তনের বারান্দার ফ্লোরে অন্য একজন শিক্ষক ১২ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন। এ সময় অধিকাংশ শিক্ষার্থীর মুখেই মাস্ক ছিল না। ছিল না নির্দিষ্ট সামাজিক দূরত্ব।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা বেগম বলেন, ‘ডিপিইও (জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা) স্যারের মৌখিক নির্দেশনা আছে। শিক্ষা অফিস আমাদের চার পাতার একটি চিঠি দিয়েছে। তাতে প্রয়োজনে অভিজ্ঞ শিক্ষক দিয়ে পঞ্চম শ্রেণির ক্লাস নিতে বলা হয়েছে।’

তবে নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক অভিভাবক জানান, ওই বিদ্যালয়ে টাকার বিনিময়ে কোচিং করানো হচ্ছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহাদ বলেন, ‘এতে তো দোষের কিছু নেই। বাচ্চাদেরতো উপকারই হচ্ছে।’

সরকারি নির্দেশনা আছে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার স্কুলে এনে বাচ্চাদের পড়াতে বলেনি। মোবাইলে পাঠ দিতে বলেছে। বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতে হবে।’

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিয়মবহির্ভূতভাবে বিদ্যালয়ের মালামাল বিক্রির অভিযোগ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের টেন্ডারের বাইরে থা...

বিপ্লবের দুই বছর পরও স্বস্তি ফিরেনি সাধারণ মানুষের জীবনে: নাহিদ ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে প্রত্যাশিত স্বস্তি ফিরে...

জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ ও পরবর্তী প্রজন্মের কাছে এর ইতিহাস তুলে ধ...

আল-আকসা দখলের পথে ইসরাইল

জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ ও ডোম অব দ্য রক ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উ...

মারা গেছেন ‘গজনি’ খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত

ভারতীয় চলচ্চিত্রের পরিচিত মুখ ও ‘গজনি’ সিনেমার খলনায়ক চরিত্রে জনপ...

জাকারবার্গ ক্ষমা চাইলেন ভারত সরকারের কাছে

সামাজিক যোগাযোগমাধ্যমে শিশু যৌন নিপীড়নমূলক কনটেন্ট এবং বিভিন্ন পরিচালনাগত ত্র...

গণভোট নিয়ে বিভ্রান্তি, সিদ্ধান্ত নেবে সংসদ: তথ্যমন্ত্রী

গণভোট নিয়ে একটি মহল বিভ্রান্তিকর ব্যাখ্যা দিচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

সাকিবের মাগুরার বাড়িতে হামলা, নিরাপত্তা জোরদার

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হ...

জবি ক্যাম্পাসে অনির্দিষ্টকালের সভা-সমাবেশ নিষিদ্ধ

সম্ভাব্য আইন-শৃঙ্খলা পরিস্থিতি এড়াতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা