শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন
শিক্ষা

শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে টুঙ্গিপাড়ায় মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জ:
টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজীকে লাঞ্ছিত করার প্রতিবাদে ও অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী।

স্কুলমাঠে শিক্ষার্থীদের জন্য গ্যারেজের জায়গা দেখার সময় চেয়ারম্যান খালিদ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুরকে লাঞ্ছিত করেন বলে তাদের অভিযোগ।

শনিবার (০৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার খালেকের বাজার এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। চেয়ারম্যানের শাস্তির দাবিতে বিভিন্ন ধরনের লেখা সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনকারীরা।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অহিদুজ্জামান সিকদার, অভিভাবক মো. নাসির উদ্দিন মোল্যা, শিক্ষার্থী আমেনা খানম ও ইসরাত জাহান মানববন্ধনে বক্তব্য দেন।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান গাজী সাংবাদিকদের বলেন, ‘শিক্ষার্থীদের সুবিধার জন্য স্কুলমাঠে গ্যারেজ তৈরি করতে জায়গা দেখতে যাই। এ সময় ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার আমাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি গালিগালাজও করেন। পরে এর সুষ্ঠু বিচারের দাবিতে জেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে অভিযোগ দিয়েছি।’

অভিযুক্ত ইউপি চেয়ারম্যান খালিদ হোসেন সিকদার বলেন, ‘স্কুল গ্যারেজ তৈরির বিষয় নয়। এখানে একটি বাথরুম তুলতে চেয়েছিলেন তারা। স্কুলটি আমার পৈত্রিক জায়গায় ও আমার বাড়ির পাশে। বাথরুমটি আমাদের বাড়ির সামনে তুলতে চেয়েছিলেন। এ কারণে আমি বাধা দেই। সামনে নির্বাচন থাকায় হেয় প্রতিপন্ন করতে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে।’

সান নিউজ/বিএস/এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে রেড ক্রিসেন্টের বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচি

‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে স...

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল ৩৮ দল

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছ...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা