ছবি: সংগৃহীত
শিক্ষা

৪৫ তম বিসিএসের আসন বিন্যাস প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : ৪৫ তম বিসিএসের প্রিলিমিনারি (প্রিলি) পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ করা হয়েছে। শুক্রবার (১৯ মে) দেশের ৮ টি বিভাগীয় শহরে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন : পরীক্ষা শেষে স্থগিত পরীক্ষা

মঙ্গলবার (১৬ মে) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ওয়েবসাইটে এ আসন বিন্যাস প্রকাশ করা হয়।

পিএসসি জানিয়েছে, সকাল ৮ টা ৩০ মিনিট থেকে ৯ টা ২৫ মিনিটের মধ্যে প্রার্থীরা নির্ধারিত পরীক্ষা হলে নিজ নিজ পরীক্ষা কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট আসন গ্রহণ করবেন। প্রবেশের সময় প্রার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে।

আরও পড়ুন : অডিও ভাইরাল, আমার তো বাঁচতে হবে

প্রিলি পরীক্ষায় প্রার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। এতে ৪ টি সেট থাকবে। প্রার্থীরা উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং রেজিস্ট্রেশন নম্বরের বৃত্তগুলো কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে পূরণ করবেন। এছাড়া প্রার্থীরা হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন।

এ সময় প্রবেশপত্র টেবিলের ওপর খুলে রাখতে হবে। প্রবেশপত্রের ছবি এবং স্বাক্ষরের সাথে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে। কোনো গরমিল পাওয়া গেলে বহিষ্কারসহ যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে বেতন ভাতা নেই ৬ মাস!

উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রেও ৪ টি সেট থাকবে। প্রার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন তাকে সে সেটের প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের সেট নম্বর এবং প্রশ্নপত্রের সেট নম্বর এক হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে প্রার্থীরা উত্তর দেওয়া শুরু করবেন।

পরীক্ষা শেষ হবে। প্রার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকবৃন্দ উত্তরপত্র সংগ্রহ করবেন। পরিদর্শকবৃন্দ উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেওয়ার পর প্রার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে পরীক্ষা কক্ষ ত্যাগ করবেন। প্রার্থীরা প্রশ্নপত্র সাথে নিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন : নটরডেমিয়ান্স অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

পরীক্ষা সংক্রান্ত নির্দেশনা :

প্রার্থীদের রেজিস্ট্রেশন নম্বর ৮ ডিজিট সংবলিত। রেজিস্ট্রেশন নম্বরের ডিজিটসমূহ উত্তরপত্রের প্রযোজ্য ঘরে কালো কালির বল পয়েন্ট কলম দিয়ে লিখে নিচের প্রযোজ্য বৃত্ত ভরাট করতে হবে।

প্রতিটি উত্তরপত্রে সেট নম্বরের নির্ধারিত স্থানে সেট নম্বর এবং সেট নম্বরের জন্য নিচের সংশ্লিষ্ট বৃত্তটি মুদ্রিত থাকবে। কাজেই প্রার্থীদের উত্তরপত্রে সেট নম্বর লেখা এবং সেট নম্বরের বৃত্ত ভরাট করার প্রয়োজন হবে না। সকাল ১০ টায় প্রশ্নপ্রাপ্তির পর প্রার্থী তার প্রশ্নপত্রের সেট নম্বর এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন কি না, তা যাচাই করে নিশ্চিত হবেন। প্রশ্নপত্র এবং উত্তরপত্রের সেট নম্বর অভিন্ন না হলে সাথে সাথে পরিদর্শককে অবহিত করতে হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা