ছবি : সংগৃহিত
শিক্ষা
মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেন্দ্র

ঠাকুরগাঁওয়ে বেতন ভাতা নেই ৬ মাস!

ঠাকুরগাঁও প্রতিনিধি : ইসলামী ফাউন্ডেশনের পরিপত্র অনুযায়ী শিক্ষা কার্যক্রম পরিচালনা করলেও ঠাকুরগাঁওয়ের মসজিদ ভিত্তিক পাঠশালার শিক্ষক শিক্ষিকারা দীর্ঘ ৬ মাস যাবত বেতন ভাতা পাচ্ছেন না। নিয়মিত বেতন ভাতা না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন শিক্ষকরা। কর্তৃপক্ষ বলছেন খুব শীঘ্রই শিক্ষকদের সম্মানী ভাতা পরিশোধ করা হবে।

আরও পড়ুন : পরীক্ষা শেষে স্থগিত পরীক্ষা

ঠাকুরগাঁও সদর উপজেলার রামনাথ হাট মসজিদ সংলগ্ন পাঠদান কেন্দ্রে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রে প্রাথ প্রাথমিক পর্যায়ের ৩০ জন শিক্ষার্থী নিয়ে একটি পাঠশালা চালাচ্ছেন শিক্ষিকা উম্মে কুলসুম।

সংসারের কাজ কর্ম ফেলে তিনি নিয়মিত পাঠদান করেন। সেজন্য ছুটির দিন ব্যতিত প্রত্যহ সকাল ৮ টা হতে সাড়ে ১০ টা পর্যন্ত পাঠদান করান তিনি। অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারি কারিকুলাম অনুসরণ করে পাঠশালাটি পরিচালনা করলেও তাকে মাসিক সম্মানী ভাতা প্রদান করা হয় মাত্র ৫ হাজার টাকা। তা আবার নিয়মিত নয়।

অপরদিকে সদর উপজেলার আখানগর ইউনিয়নের ইউসুফ মেম্বারপাড়া জামে মসজিদে সহজ কোরান শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন শিক্ষক ফরহাদ হোসেন। তিনি প্রতিদিন সকাল ৬ টা হতে ৮ টা পর্যন্ত চালান ওই পাঠশালা।

আরও পড়ুন : অডিও ভাইরাল, আমার তো বাঁচতে হবে

শিক্ষকগণ প্রায় ৬ মাস ধরে সম্মানী ভাতা পাচ্ছেন না । তাই সংসারে অভাব অনটন লেগেই আছে। তাদের মতো জেলায় মোট ৮১৭জন শিক্ষক চালাচ্ছেন ৮১৭টি প্রাক প্রাথমিক, সহজ কোরান শিক্ষা ও বয়স্ক গণশিক্ষা কেন্দ্র। এসব কেন্দ্রে পাঠাদান করছেন ২৬ হাজার ৯৭৫ জন শিক্ষার্থী।

শিক্ষকদের অভিযোগ, তারা ইসলামী ফাউন্ডেশনের কারিকুলাম অনুসরণ করে নিয়মিত পাঠদান করালেও দীর্ঘ ৬ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না। বেতন ভাতা নিয়মিত না পাওয়ায় তাদের দোকান পাটে বাকিতে সওদা সংগ্রহ করতে হচ্ছে। এছাড়াও ছেলে মেয়ের লেখাপড়া, চিকিৎসা ও ওষুধপত্র কিনতে দুর্ভোগে পড়তে হচ্ছে।

তাই তাদের দাবি, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন করে ধর্মীয় শিক্ষকের পদ সৃষ্টি করে তাদের নিয়োগ বা পদায়ন করা হলে একদিকে তারা সরকারের কারিকুলাম অনুযায়ী শিক্ষা দান করতে সক্ষম হবেন, তেমনি তাদের সংসারগুলো উপকৃত হবে।

আরও পড়ুন : জাবি শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা, আটক ২

উল্লেখ্য, ১৯৭৫ সালের ২২শে মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এক অধ্যাদেশের মাধ্যমে এই শিক্ষা ব্যবস্থা চালু করেন।

এ ব্যপারে ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক কৃষিবিদ মশিউর রহমান জানান, জেলার ৮১৭টি পাঠদানকেন্দ্রে ২৬ হাজার ৯৭৫জন শিক্ষার্থী পড়াশোনা করছেন। এসব কেন্দ্রে একজন করে শিক্ষক বা শিক্ষিকা রয়েছেন। তারা নিয়মিত মাসিক ৫ হাজার টাকা করে সম্মানী ভাতা পান। গত আগষ্ট হতে তারা সেই সম্মানী ভাতা পাননি। তবে খুব শীঘ্রই ৩ মাসের সম্মানী ভাতা পরিশোধ করা হবে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

প্রসঙ্গত: ধর্ম মন্ত্রণালয়ের আওতায় ঠাকুরগাঁও জেলায় ইসলামী ফাউন্ডেশন পরিচালিত সহজ কোরান শিক্ষা কেন্দ্র ৫০৫টি, প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র ৩০০ এবং বয়স্ক শিক্ষা কেন্দ্র ১২টি রয়েছে। এসব পাঠাশালায় শিক্ষার্থী রয়েছে ২১৬ হাজার ৯৭৫জন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা