শিক্ষা

একাদশে বঞ্চিতদের রেজিস্ট্রেশন আজ

নিজস্ব প্রতিবেদক : ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেও মনোনীত হননি প্রায় ৪ হাজার শিক্ষার্থী। বর্তমানে যেসব কলেজে আসন শূন্য রয়েছে, সেখানে তাদের সরাসরি ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে। আগামী ১৫-২৫ মে পর্যন্ত তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে।

আরও পড়ুন : সোমবারের এসএসসি পরীক্ষা স্থগিত

রোববার (১৫ মে) আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, শিক্ষার্থী, অভিভাবক ও প্রতিষ্ঠান প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২২-২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে যেসব শিক্ষার্থী অনলাইনে আবেদন করেছে কিন্তু কোনো কলেজে ভর্তি হতে পারেনি, তাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ১৫-২৫ মে পর্যন্ত অনলাইনে শিক্ষার্থীদের ছবিসহ সব তথ্য পূরণ করার জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন : ঠাকুরগাঁওয়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে মামলা

রেজিস্ট্রেশন পদ্ধতি

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ ওইএমএস বাটনে ক্লিক করে কলেজের ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। এরপর স্টুডেন্ট লিস্ট (এইচএসসি ২০২২-২৩) মেন্যুতে প্রবেশ করে ক্রিয়েট স্টুডেন্ট বাটনে ক্লিক করে (নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে) শিক্ষার্থীর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

উল্লিখিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অন্যথায় কোনো জটিলতার জন্য কলেজ কর্তৃপক্ষ দায়ী থাকবে না।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

  বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 

নোয়াখালীর সেনবাগে বিয়ের আনন্দ শেষ না হতেই সড়ক দুর্ঘটনায় মো.আল আমিন (৩০) নামে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা