ছবি : সংগৃহিত
শিক্ষা

নকলে বাধা, কলার ধরলেন ছাত্রের মা!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে এসএসসি পরীক্ষায় নকলে বাধা দেওয়ায় এক শিক্ষককে পরীক্ষার্থী ও তার মা ঔদ্ধত্যপূর্ণ আচরণের পাশাপাশি লাঞ্ছিত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : র‌্যাগিংয়ে জড়ালে আইন অনুযায়ী ব্যবস্থা

বুধবার (৩ মে) দুপুর ১টায় দিকে উপজেলার বি.জি একাডেমি কেন্দ্রে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

লাঞ্ছিত হওয়া শিক্ষকের নাম মো. নান্না মিয়া। তিনি উপজেলার সরমহল পুনিহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। অভিযুক্ত পরীক্ষার্থী নাহিদ হাওলাদার বি.জি ইউনিয়ন একাডেমির ছাত্র।

কেন্দ্র সূত্রে জানা গেছে, ইংরেজি প্রথম পত্র পরীক্ষায় ওই কেন্দ্রের ৫ নম্বর কক্ষে শিক্ষক নান্না মিয়া পরিদর্শকের দায়িত্ব ছিলেন। পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী নাহিদ হাওলাদারের অসদুপায় অবলম্বনের বিষয়টি দেখে ফেলেন বরিশাল শিক্ষাবোর্ডের বিশেষ ভিজিল্যান্স টিমের এক সদস্য।

আরও পড়ুন : শিক্ষককে জরিমানা, পরীক্ষার্থী বহিষ্কার

ওই সময় তিনি কক্ষ পরিদর্শক মো. নান্না মিয়াকে ওই পরীক্ষার্থীর কাছ থেকে উত্তরপত্র নিয়ে টেবিলে জমা রাখতে বলেন। নির্দেশনা অনুযায়ী তিনি ওই পরীক্ষার্থীর উত্তরপত্র নিয়ে নেন।

এরপর ওই শিক্ষক দায়িত্ব পালন শেষে কেন্দ্র থেকে বের হওয়ার সময় পরীক্ষার্থী নাহিদ তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন। একপর্যায় ওই পরীক্ষার্থীর মা আলমতাজ বেগম শিক্ষকের কলার ধরে তাকে লাঞ্ছিত করেন।

শিক্ষক নান্না মিয়া বলেন, কেন্দ্রের গেটে আমাকে হেনস্তা করার ঘটনা দেখে কয়েকজন শিক্ষক এগিয়ে এলে পরীক্ষার্থী নাহিদ দ্রুত সরে পড়েন। আর পরীক্ষার্থীর মাকে কেন্দ্র কর্তৃপক্ষ অফিস কক্ষে ডেকে নেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ৬ শিক্ষার্থী

এরপর তিনি ঘটনার জন্য দুঃখ প্রকাশ আমার কাছে ক্ষমা চেয়েছেন। তিনি কেন্দ্র কর্তৃপক্ষের কাছে একটি মুচলেকাও দিয়েছেন।

পরীক্ষার্থীর মা আলমতাজ বেগম বলেন, ভুল বোঝাবুঝি থেকে এমন ঘটনা ঘটেছিল। বিষয়টির সমাধান হয়েছে।

কেন্দ্র সচিব মো. আলি হায়দার বলেন, উভয়পক্ষের সমঝোতায় বিষয়টির শান্তিপূর্ণ সমাধান হয়েছে।

আরও পড়ুন : প্রশ্ন ফাঁসের গুজব, গ্রেফতার ১

এদিকে অসদুপায় অবলম্বনের দায়ে সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে আকাশ হাওলাদার নামে এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ওয়াহিদুল ইসলাম তাকে বহিষ্কার করেন। বহিষ্কৃত আকাশ হাওলাদার উপজেলার সিদ্ধকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা