সম্মেলনে উপস্থিত অতিথিবৃন্দ
শিক্ষা

‘আইনগত সহায়তার পথ প্রশস্ত করতে হবে’

জান্নাত জাহান জুঁই, নজরুল বিশ্ববিদ্যালয় : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের উদ্যোগে আয়োজিত আইন বিষয়ক লেকচার সিরিজ "Distinguished Law Lecture Series এর প্রথম পর্ব Lecture on Access to justice and Legal Aid in Bangladesh : Challenges and Prospect" অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: ঋণ প্রয়োজন থাকলে নিব

বুধবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আইন ও বিচার বিভাগের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান মো: আহসান কবির-এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ এবং ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মো: হেলাল উদ্দিন।

আরও পড়ুন: আমাদের মধ্যে আর কোনো বিভক্তি নেই

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য সকল নাগরিকের আইনের কাছে পৌঁছানো এবং আইনগত সহায়তার প্রয়োজন। বিচার বিভাগ এখন হাজারো মামলার ভারে ভারাক্রান্ত, ফলে মামলার খরচ ও সময় বেশি লাগছে। তাই আইনগত সহায়তার পথ আরও প্রশস্ত করতে হবে।

প্রধান আলোচক বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন বলেন, ন্যায়বিচার ও আইনগত সহায়তার পথ সুগম করার লক্ষ্যে গবেষণার মাধ্যমে নতুন আইন প্রণয়ন করা প্রয়োজন। দেশের নানা রাজনৈতিক জটিলতা এবং ক্রান্তিলগ্নেও আইনগত সহায়তার কাজ অব্যাহত ছিল। আইনজীবীরা নিজ উদ্যোগে কাজ করে গেছেন।

আরও পড়ুন: বিয়ে করছেন শাকিব!

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রওশন আরা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. হুমায়ুন কবির।

সবশেষে অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীদের সরাসরি প্রশ্নের উত্তর দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা