ছবি: সংগৃহীত
শিক্ষা

ত্রিশালে এলাকাবাসীর সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ 

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ইফতারে ‘পচা বেগুনি’ পরিবেশনকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ভোলায় বঙ্গবন্ধু সেজেছে ক্ষুদে শিক্ষার্থীরা

রোববার (১৭ মার্চ) রাত ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট সংলগ্ন ‘হোটেল সারেং’ থেকে বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক শিক্ষার্থীকে পচা বেগুনি পরিবেশন করা হয়।

এরপর বেগুনিটির মান ভালো নয়- এমন অভিযোগ জানাতে গেলে হোটেল মালিকের সাথে শিক্ষার্থীদের কথা কাটাকাটি হয়। পরে এ ঘটনা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ত্রিশালের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি বিষয়টি মীমাংসার জন্য যান।

আরও পড়ুন: কেরানীগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

অতঃপর প্রক্টরের উপস্থিতিতেই শিক্ষার্থীরা ২ জন হোটেল কর্মচারীকে মারধর করে। তৎক্ষণাৎ আশেপাশের দোকানদার, স্থানীয় এলাকাবাসী ও উৎসুক জনতা সেখানে ভিড় করলে শিক্ষার্থীরা লাঠিসোঠা ও রড নিয়ে দফায় দফায় সারেং হোটেলে আক্রমণ চালায়। এ সময় হোটেলের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে শিক্ষার্থীরা।

পরে এলাকাবাসী প্রতিরোধ করতে গেলে সংঘর্ষ, ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উদ্ভূত সমস্যা নিরসনে তৎক্ষণাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। পরে রাত ১ টায় ত্রিশাল থানা থেকে পুলিশের অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হলে শিক্ষার্থীরা পিছু হটে।

আরও পড়ুন: অবন্তিকা ‘হত্যা’র বিচার চেয়ে ঢাবিতে বিক্ষোভ

সংঘর্ষের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা হলের রাস্তার পাশের রুমগুলোতে পাথর ছুড়ে মারে এলাকাবাসীরা। এতে কয়েকটি কক্ষের জানালার কাঁচ ভেঙে যায়।

এছাড়াও ২ নং গেট ও বটতলা সংলগ্ন মেসগুলোতেও হামলা চালায় এলাকাবাসীরা। এতে আরও উত্তেজিত হয়ে শিক্ষার্থীরা কয়েক দফা সারেং হোটেল ভাঙচুর করে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সঞ্জয় কুমার মুখার্জি বলেন, ২ নং গেইট সংলগ্ন এলাকায় এখনো থমথমে উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্থানীয় পুলিশ একত্রিত হয়ে বিষয়টি সমাধানের জন্য কাজ করে যাচ্ছে। যেকোনো সময় আবারও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। আমরা সতর্কভাবে সবকিছু নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছি।

আরও পড়ুন: অবন্তিকার আত্মহত্যায় প্ররোচনার সত্যতা মিলেছে

এ বিষয়ে ত্রিশাল উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ইউএনও) জানান, হোটেলের খাবারের মানের বিষয়টি দেখার দায়িত্ব আমার। এসব বিষয় নিয়ে আমরা যেন আইন নিজের হাতে তুলে না নিই। পরবর্তীতে আমাদের মনিটরিং থাকবে।

এমন কোন ঘটনা ঘটলে আমাদের জানালে সাথে সাথে পদক্ষেপ গ্রহণ করব। স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটবে বলে মনে করছি না। তবুও পুলিশের টহল বাহিনী সেখানে অবস্থান করবে।

সার্কেল এএসপি (ত্রিশাল) অরিত সরকার বলেন, খাবারের মান নিয়ে সংঘাতের সৃষ্টি হয়েছিল। এখন সবকিছু স্বাভাবিক রয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা