শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি (ফাইল ছবি)
শিক্ষা

নতুন শিক্ষাক্রম নিয়ে অপপ্রচার চলছে

সান নিউজ ডেস্ক: নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বলা হচ্ছে, ধর্মশিক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সব শ্রেণির পাঠ্যসূচি থেকে ইসলাম ধর্ম সম্পর্কিত সবকিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেট্রোরেল চালু হবে ১৬ ডিসেম্বর

তিনি বলেন, আপনাদের অনুরোধ করব সত্যতা যাচাই করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।

মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার খোলনলচে বদলে ফেলছি। আমরা শিক্ষায় পরিবর্তনের কথা বলছি না, সংস্কারের কথা বলছি না, রূপান্তরের কথা বলছি।

আরও পড়ুন: মিতব্যয়ী হওয়ার আহ্বান

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন আমাদের মস্তিষ্ককে আচ্ছন্ন করতে না পারে। সব ধর্মের নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মান্ধতায় কারো অধিকার যেন ভূলুণ্ঠিত না হয়। আপনারা শুধু ভালো কাজই করবেন না, মন্দ কাজ সামনে আসলে তা সাহসিকতার সঙ্গে প্রতিহত করতে পিছপা হবেন না।

বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনবল গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা গ্রাজুয়েট হলেও চাকরির বাজারে পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে পড়ছে। কাজেই তাদের সফট স্কিলের দিকে মনোযোগী করতে হবে। তার সঙ্গে সততা, নিষ্ঠা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম না থাকলে মনে হয় ভালো কিছু করলাম না বোধহয়। বিদ্যালয়গুলোতে এখন যেভাবে ডিগ্রি দেওয়া হয়, তার পাশাপাশি মডুলার এডুকেশনের দিকে যেতে হবে।

আরও পড়ুন: তেহরানে পুতিন-এরদোয়ান

সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রব। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন জর্জিয়ার ককেশাস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. কাখা শেঙ্গেলিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএসি যুক্তরাজ্যের আবাসিক বিচারক ও ফিনল্যান্ডের অনারারি কনসাল জুলিয়ান এফ ডব্লিউ ফিলিপস। এছাড়াও বক্তব্য রাখেন আইইউবিএটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জুবায়ের আলিম, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আক্তার বেগম প্রমুখ। সমাবর্তন অনুষ্ঠানে ৪ মেধাবী শিক্ষার্থীকে গোল্ড মেডেল দেওয়া হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা