বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নির্বাচন ১৯ এপ্রিল
শিক্ষা

বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নির্বাচন ১৯ এপ্রিল

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: আগামী ১৯ এপ্রিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের (বশেমুরবিপ্রবি প্রেসক্লাব) নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ১৫ এপ্রিল (শুক্রবার) রাতে নির্বাচনী তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর আগে বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।

আরও পড়ুন: বিশ্বে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে

শুক্রবার (১৫ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার ও পরিসংখ্যান বিভাগের সভাপতি ড. মোঃ কামাল হোসেন, নির্বাচন কমিশনার ও জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মোঃ মাহবুবুল আলম এবং নির্বাচন কমিশনার ও বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা তারিক হাসান লিটু স্বাক্ষরিত এক নির্বাচনী তফসিলে এ তথ্য জানানো হয়।

নির্বাচনী তফসিলে বলা হয়, বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের গঠনতন্ত্রের ৬ নং ধারায় বর্ণিত নির্বাচনী বিধিমালা অনুযায়ী গঠনতন্ত্রের ৪ নং ধারায় বর্ণিত কার্যকরী পরিষদের ১১টি ৷ পদে নির্বাচনের জন্য তফসিল ঘোষণা করা হলো। নির্বাচনী পদগুলো হলো সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য।

নির্বাচনের জন্য চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ এপ্রিল, মনোনয়নপত্র সংগ্রহ ১৬ এপ্রিল, মনোনয়নপত্র জমা দান ও প্রত্যাহার, যাচাই-বাছাই ও চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ১৭ এপ্রিল, নির্বাচনের তারিখ ১৯ এপ্রিল। এবং নির্বাচনের ফলাফল ঘোষণা হবে ১৯ এপ্রিল দুপুরে। নির্বাচন হবে বশেমুরবিপ্রবি প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা