শিক্ষা

নোবিপ্রবির প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ড

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রশাসনিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে নোয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

আরও পড়ুন: প্রবাসী অনুদান চাইলেন ইমরান খান

শনিবার (১৬ এপ্রিল) সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত । পরবর্তীতে দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়লে প্রসাশনিক ভবনে চতুর্থ তলায় দুটি কক্ষে ৪/৫ টি কম্পিউটার, আসবাবপত্রসহ জরুরী কাগজ পত্র পুড়ে ছাই হয়ে যায়। আগুনে পুড়ে যাওয়া কক্ষ গুলোর মধ্যে রয়েছে, বিশ্ববিদ্যালয় ডিন রুম, এমআইএস রুম ও একটি খালি কক্ষ।

নোয়াখালী সদর উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আফসার উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও বলেন, নোয়াখালী বিজ্ঞানও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৫তলার প্রশাসনিক ভবনের ৪র্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এতে প্রশাসনিক ভবনের দুটি কক্ষ ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ৩০জন সদস্য কাজ করে। ওই সময় আগুনের প্রচন্ড ধোয়ায় ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়ে।

আরও পড়ুন: বাংলাদেশ সফরে শ্রীলঙ্কার দল ঘোষণা

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ ঘটনায় একটি তদন্ত কমিটি করে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও পরবর্তী করণীয় সম্পর্কে মতামত প্রদান করবে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। এ অগ্নিকাণ্ডে কোন ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা