ছবি- সংগৃহীত
শিক্ষা

রোজায় ক্লাসের সংখ্যা ও সময় প্রকাশ

সান নিউজ ডেস্ক: রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাসের সময় এবং ক্লাসের সংখ্যা নির্ধারণ করে দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। মাউশির এক আদেশে বৃহস্পতিবার (৩১ মার্চ) এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

আরও পড়ুন: বশেমুরবিপ্রবিতে নবীন বরণ

আদেশে বলা হয়েছে, একটি শিফট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত পাঠদান হবে। দুই শিফট পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রভাতি শাখার ক্লাস হবে সকাল সাড়ে ৮টা থেকে বেলা ১১টা ১০ মিনিট পর্যন্ত। দিবা শাখার ক্লাস হবে সাড়ে ১১টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত।

দুই শিফটে চলা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন চারটি ক্লাস এবং এক শিফটে চলা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রতিদিন পাঁচটি ক্লাস হবে। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান সময়সূচি ঠিক করবে বলে ওই আদেশে বলা হয়েছে।

আরও পড়ুন: বিএনপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে

এর আগে গত সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের এক আদেশে বলা হয় করোনার কারণে দীর্ঘদিন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। তাই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখার অনুরোধ করা হচ্ছে। আর বিশ্ববিদ্যালয়গুলোকে একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের সিদ্ধান্তে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে ঠিকাদারদের মানববন্ধন ও স্বারকলিপি পেশ

তবে ২৬ এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদানের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, সেটি পুনর্বিবেচনা করা হচ্ছে। স্কুল-কলেজ খোলা রাখার এ তারিখ আরও কয়েক দিন কমানো হতে পারে বলে জানা গেছে। যদিও কত দিন কমানো হবে তা জানা যায়নি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

সিঙ্গাপুরের পাসপোর্ট বিশ্বের সেরা, বাংলাদেশের অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টধারী দেশের স্বীকৃ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা