শিক্ষা

বশেমুরবিপ্রবিতে ধর্ষণ বিরোধী মঞ্চ নাটক অনুষ্ঠিত

বশেমুরবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ধর্ষণ বিরোধী মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী গণধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের শাস্তির দাবিতে এই আয়োজন।

রোববার (২৭ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে নাজমুস সাঈদের পরিচালনায় ধর্ষণ বিরোধী এ মঞ্চ নাটক অনুষ্ঠিত হয়। নাটকে অভিনয়ের মাধ্যমে ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকদের কালো রুপ ও সুশীল সমাজের নিরবতার প্রতিবাদ করা হয়।

নাটকে অভিনয় করেন পিউলি মৃধা, রিসালাত আহমেদ অর্ণব, অনন্যা শরীফ মিষ্টি, মোঃ ইউনুস, সিফাত সাব্বির, রিয়াজুল রিয়াজ, বিদ্যুৎ সাহা, সজল আহমেদ।

এছাড়া, কন্ঠে মারিয়া, বাঁশিতে আবু জাহেদ, কাজন ও ইউকেলেতে লিমন অংশ নেন।

আরও পড়ুন: শপথ নিলেন নতুন নির্বাচন কমিশন

একজন নারী কিভাবে ধর্ষণের শিকার হচ্ছে, ধর্ষকদের লোলুপ দৃষ্টি, ধর্ষণ দেখে ধর্ষিতার পাশে না দাড়িয়ে সুশীল সমাজের উপহাস করা ইত্যাদি প্রকাশিত হয় নাটকে। নাটকের অভিনয় শেষে অভিনেতারা ও উপস্থিত দর্শক ধর্ষণ বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে।

উল্লেখ্য, গত ২৩ ফেব্রুয়ারী রাতে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় বন্ধুর সাথে মেসে ফেরার পথে ৭/৮ জন ধর্ষক দ্বারা ধর্ষণের শিকার হয় বশেমুরবিপ্রবির এক শিক্ষার্থী। এ ঘটনায় পুলিশ ও র্যাব এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছে।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা