লাগাতার আন্দোলনে ইবি কর্মকর্তারা, ভোগান্তিতে শিক্ষার্থীরা
শিক্ষা

লাগাতার আন্দোলনে ইবি কর্মকর্তারা

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বেতন স্কেল বৃদ্ধি, চাকরির বয়সসীমা বাড়ানোসহ তিন দফা দাবিতে লাগাতার আন্দোলন করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা। টানা সপ্তম দিনের মতো শনিবার ( ২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন তারা।

বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তাদের দিনভর এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছে ৷ সনদপত্র, সার্টিফিকেট উত্তোলন, প্রবেশপত্র গ্রহণসহ নানান কাজে কর্মকর্তাদের অফিসে গিয়ে তাদের না পেয়ে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা।

জানা যায়, ২০১৬ সাল থেকে সহকারী রেজিস্ট্রার বা সমমান পদে প্রারম্ভিক বতেন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা, উপ-রেজিস্ট্রার বা সমমান পদে বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা, চাকুরীর বয়সসীমা ৬২ বছরকরণ এবং কর্মঘন্টা ঠিক রেখে দুইদিনের পরিবর্তে একদিন (পূর্বের ন্যায়) অফিস ছুটি নির্ধারণের দাবিতে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতি।

সর্বশেষ গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ২৫৪তম সিন্ডিকেট সভার কর্মকর্তাদের দাবিসমূহ মেনে না নেয়ায় গত ১৯ ফেব্রুয়ারি থেকে ফের আন্দোলনে নামেন তারা ৷ এ উপলক্ষে প্রতিদিন কর্মবিরতি করে যাচ্ছেন তারা।

শনিবার প্রশাসন ভবনের সামনে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন কর্মকর্তারা৷

এ সময় সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়ালিদ হাসান মুকুটের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন দফতরের কর্মকর্তারা বক্তব্য রাখেন।

বক্তব্যে তারা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের দাবি জানিয়ে আসছি। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা মেনে নেয়া হচ্ছে না৷ এ ছাড়া একাধিকবার দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উল্লেখিত এই সুবিধাসমূহ ভোগ করে আসছেন৷ আমরা কেন এসব থেকে বঞ্চিত হবো? এসময় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারী দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা৷

এদিকে কর্মকর্তাদের লাগাতার এই কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা৷ প্রশাসনিক বিভিন্ন কাজে এসে কর্মকর্তাদের না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রীয়া ব্যক্ত করেছেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন: নতুন সিইসি হাবিবুল আউয়াল

আসিফ আকবর নামের এক শিক্ষার্থী বলেন, সার্টিফিকেট উত্তোলন করতে কয়েকদিন ধরে ঘুরছি, কিন্তু অফিসে লোকজন পাচ্ছি না। এদিকে তাদের দেখা পেলেও তারা বারবার পরে আসতে বলছেন৷ আন্দোলনের নামে এরকম অফিস বিরতি দেয়া ভোগান্তি ছাড়া কিছুই নয়।

আরও পড়ুন: ঢাকা আইনজীবী সমিতি

এদিকে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের একজন শিক্ষার্থী জানান, প্রবেশপত্রের জন্য দুইদিন কর্মকর্তাদের অফিসে গিয়েছি৷ কিন্তু তাদের পাইনি৷ একবার দেখা হওয়ার পর বললো 'কাজ হয়নি দেরি হবে'! এখন প্রবেশপত্র ছাড়া পরীক্ষার হলে গেলে যদি ঢুকতে না দেয় তাহলে কি করবো?

আরও পড়ুন: না পালিয়ে প্রশংসায় ভাসছেন জেলেনস্কি

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, অর্থিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গেলে আইনের বাহিরে আমি যেতে পারবো না। তাদের দাবিসমূহ নিয়ে আমি ইউজিসির সাথে কথা বলবো। যৌক্তিক হলে আমিও চাই তাদের দাবি পূরণ হোক।

সান নিউজ/ এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

১১০ বোতল কোরেক্স ও ৩২ রাউন্ড কার্তুজসহ যুবক গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের বিশেষ অভিযানে ১১০ বোতল উইন কোরেক্স (ফেন্সিডিলজা...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা