শিক্ষা

জবিতে সিট বরাদ্দ পেলেন ছাত্রীরা

সান নিউজ ডেস্ক: বহুল প্রতীক্ষিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নবনির্মিত আবাসিক হলে আসন বরাদ্দ পেয়েছেন ১২০০ ছাত্রী। ১৬ তলা হলটির ১৫৬টি কক্ষে চারজন করে ৬২৪ ছাত্রী থাকার কথা থাকলেও ১৫০ টি কক্ষে ৮ জন করে মোট ১২০০ জন ছাত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তালিকাটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের আবাসিকতা লাভের জন্য ছাত্রীদের আবেদনের প্রেক্ষিতে সিট বরাদ্দের তালিকা প্রকাশ করা হলো।

এতে আরও বলা হয়েছে- যারা হলে সিটের বরাদ্দ পেয়েছেন এসব ছাত্রীদের কাগজপত্র (আবেদন ফর্ম, নগদ কিংবা রকেট অথবা শিউরক্যাশের মাধ্যমে ৫ হাজার ২৬৫ টাকা পরিশোধকৃত জমার রশিদ, হলে বসবাসের শর্তাবলীর অভিভাবক ও ছাত্রীর স্বাক্ষরিত কপি, অঙ্গিকারনামা ও পাসপোর্ট সাইজ ছবি) জমা দিতে হবে।

আরও পড়ুন: ইউক্রেনে রাশিয়ার ৪৫০ সৈন্য নিহত

আগামী ২ মার্চ থেকে ১০ মার্চের মধ্যে হলের হাউজ টিউটরের নিকট জমা দিতে হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ ।

এই বিষয় এ হল প্রভোস্ট ড. শামিমা বেগম বলেন, দীর্ঘদিনের প্রচেষ্টার পর হল চালু হতে যাচ্ছে। আমরা ১২০০ ছাত্রী তালিকা প্রকাশ করেছি। আগামী ১৭ মার্চ আড়ম্বরপূর্ণ পরিবেশে ছাত্রীরা হলে উঠবে।

প্রসঙ্গত, গত বছরের ১ অক্টোবর বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে আসন বরাদ্দের জন্য ছাত্রীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনলাইনে আবেদন চলে ১৫ অক্টোবর পর্যন্ত। ১৬তলা বিশিষ্ট এই হলটির ১৫৬টি কক্ষে ছাত্রীদের থাকার ব্যবস্থা রয়েছে। হলের নিচতলা ও দোতলায় রয়েছে লাইব্রেরি, ক্যান্টিন ও ডাইনিং। অবশেষে দীর্ঘ ১৭ বছর পরে অনাবাসিক তকমা মুছে মেয়েদের একটা হলের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা