জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি)
শিক্ষা

১৯ মাস পর খুললো জাককানইবি

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ: করোনাভাইরাস মহামারিতে দীর্ঘ ১৯ মাসের বেশি সময় বন্ধ থাকার পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) শিক্ষার্থীদের জন্যে অগ্নি-বীণা ও দোলন-চাঁপা আবাসিক হল দুটি সোমবার (২৫ অক্টোবর) খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শর্ত ছিলো, আবাসিক হলে উঠতে শিক্ষার্থীদের কমপক্ষে এক ডোজ করোনার টিকা গ্রহণ করতে হবে এবং শিক্ষার্থীদের মানতে হবে যথাযথ স্বাস্থ্যবিধি। দীর্ঘ বিরতির পর আবাসিক হলে উঠতে পেরে স্বস্তি প্রকাশ করছেন শিক্ষার্থীরা, খুশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও।

সকাল থেকে নিজেদের কক্ষে ফিরতে শুরু করে শিক্ষার্থীরা। হলে হলে উৎসবের আমেজ চলছে।

এদিন সকাল দশটায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আবাসিক হলের শিক্ষার্থীদেরকে ফুল, মাস্ক, স্যানিটাইজার ও চকলেট দিয়ে বরণ করে নেয়া হয়। সাজানো হয় হল গেট।

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান, ট্রেজারার অধ্যাপক জালাল উদ্দীন, রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর, দুই হলের প্রভোস্ট ও হাউজ টিউটররা।

এর আগে হলগুলো পরিস্কার পরিচ্ছন্ন করে শিক্ষার্থীদের জন্যে বসবাসযোগ্য করা হয় বলে জানায় হল কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার ড. হুমায়ুন কবীর জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘ সময় হল বন্ধ থাকার পর শিক্ষার্থীদের হলে উঠাতে পারাটা আমাদের জন্যে খুশির বিষয়। আজকের পরে থেকে বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলো তাদের বিভাগীয় কমিটির সিদ্ধান্তের আলোকে সরাসরি শিক্ষার্থীদের ক্লাস নিতে পারবে।

আবাসিক হলে উঠে দোলন-চাঁপা হলের শিক্ষার্থী পুতুল নিজের অনুভূতি জানিয়ে বলেন, দীর্ঘ দিন পর হলে উঠতে পেরে ইদ ইদ লাগছে। আবাসিক হলে যারা থাকে এটা তাদের জন্যে বাড়ির মতো। মনে হচ্ছে, আমি আমার বাড়িতে ফিরেছি।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা