ছবি সংগৃহীত
শিক্ষা

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে রাবিতে সমাবেশ

রাবি প্রতিনিধি: সম্প্রতি দেশজুড়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট।

রোববার (২৪ অক্টোবর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ সমাবেশের আয়োজন করেন সংগঠনটি। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মহিউদ্দিন মানিক।

সাংস্কৃতিককর্মীরা 'রাষ্ট্রের কোনো ধর্ম থাকে না,৭২এর সংবিধান পুনর্বহাল চাই, ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন' এমন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে উপস্থিত হন।

সমাবেশে মার্কেটিং বিভাগের অধ্যাপক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহ আজম শান্তনু বলেন, আজ স্বাধীনতার ৫০ বছর পর আমাদেরকে যখন সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে হয়, এটা সত্যিই লজ্জাজনক। এ লজ্জা পুরো বাঙালি জাতির। আমরা সম্প্রতি দেশজুড়ে ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সমাবেশে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাবি শাখার সাবেক সহ-সভাপতি আজম খানের সঞ্চলানায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দর্শন বিভাগের অধ্যাপক এস এম আবু বকর, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক অমিত কুমার দত্ত, বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ ছাত্র অধিকার পরিষদের নেতা আমানুল্লাহ আমান প্রমুখ।

সমাবেশে প্রায় অর্ধশতাধিক সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা