ছবি সংগৃহীত
শিক্ষা

'বি' ইউনিটের ভর্তি পরীক্ষায় ইবিতে ৯৬ শতাংশ উপস্থিতি 

ইবি প্রতিনিধি: সমন্বিত ভর্তি পরীক্ষার আওতায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের মানবিক অনুষদভুক্ত 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

রবিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ পরীক্ষা চলে। এতে প্রায় ৯৬ শতাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ মোট ৬টি একাডেমিক ভবনে এই ইউনিটের পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষায় পাঁচ হাজার ৬৮০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। তবে এই কেন্দ্রে পাঁচ হাজার ৯২০ জন পরীক্ষার্থী আবেদন করেছিলেন বলে জানা গেছে৷ ফলে পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৯৫ দশমিক ৯৪ শতাংশ।

পরীক্ষা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান, প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা নিয়ে 'বি' ইউনিটের সমন্বয়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, 'কোন প্রকার কমপ্লিন ছাড়াই সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সকলের প্রতি কৃতজ্ঞ।'

প্রসঙ্গত, আগামী ১ নভেম্বর বাণিজ্য অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ২ নভেম্বর ধর্মতত্ত্ব ও ইসলামী শিক্ষা অনুষদভুক্ত 'ডি' ইউনিটের পরীক্ষা স্বতন্ত্রভাবে অনুষ্ঠিত হবে।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা