শিক্ষা

করোনায় প্রাণ গেল চবি অধ্যাপকের

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় : প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শুক্রবার (৬ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে সালেহীন তানভীর গাজী।

জানা যায়, গত ২১ জুলাই থেকে অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন করোনার উপসর্গে ভুগছিলেন। পরে করোনার নমুনা পরীক্ষায় তিনি পজিটিভ শনাক্ত হন। ৩০ জুলাই তাকে চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করানো হয়। অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় পরদিন (৩১ জুলাই) থেকে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছিল। সবশেষ শুক্রবার তিনি মারা যান।

শনিবার (৭ আগস্ট) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

একজন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন। চট্টগ্রামের প্রগতিশীল বিভিন্ন আন্দোলন সংগ্রামে সাহসী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীর বিচারের ক্ষেত্রে তার লেখা বইয়ের তথ্যকে দালিলিক সাক্ষ্য হিসেবে গ্রহণ করা হয়েছিল।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

মুন্সীগঞ্জে ৯০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রাম থে...

ক্ষমতা ধরে রাখার অগ্নিপরীক্ষায় নেতানিয়াহু, চোখ নেসেটের ১২০ আসনে

দীর্ঘ রাজনৈতিক জীবনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেন...

নৈশক্লাবে হামলা, জেল এড়ালেন ক্রিস ব্রাউন

লন্ডনের একটি নৈশক্লাবে সংগীত প্রযোজকের মাথায় মদের বোতল দিয়ে আঘাত করার ঘটনায় ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা