শিক্ষা

সব বিশ্ববিদ্যালয়ে থাকবে বিশেষায়িত ল্যাব

নিজস্ব প্রতিবেদক: দেশের সব বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় গবেষণা ও উদ্ভাবন কার্যক্রম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ লক্ষ্যে প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি করে বিশেষায়িত ল্যাবরেটরি অথবা গবেষণা কোষ স্থাপন করা হবে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন পদক্ষেপ নির্ধারণে ইউজিসি ভার্চুয়াল মাধ্যমে এক সভা আহ্বান করে। সভায় এ লক্ষ্যে নেওয়া সিদ্ধান্তের বিভিন্ন দিক তুলে ধরা হয়। মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে ইউজিসি ৯ সদস্যের একটি কমিটি গঠন করে।

কমিটির আহ্বায়ক ও ইউজিসি সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কমিশনের সদস্য অধ্যাপক বিশ্বজিৎ চন্দ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ভিনসেন্ট চ্যাং, ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান, গবেষণা সহায়তা ও প্রকাশনা বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূঁইয়া, এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক বিষ্ণু মল্লিক যুক্ত ছিলেন।

সভায় অধ্যাপক সাজ্জাদ হোসেন বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় উচ্চশিক্ষা ক্ষেত্রে যুগোপযোগী পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। এ ছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের সিদ্ধান্ত বাস্তবায়নে ইউজিসি প্রয়োজনীয় উদ্যোগ নেবে। সরকারের চতুর্থ শিল্পবিপ্লব সম্পর্কিত বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও পরিকল্পনা বাস্তবায়ন উদ্যোগের সঙ্গে সমন্বয় করবে। তিনি বলেন, জ্ঞান ও দক্ষতায় শিল্প ক্ষেত্রে ভবিষ্যৎ চাহিদা পূরণে বিশ্ববিদ্যালয় ও শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যে আন্তঃযোগাযোগ নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয়, ইউজিসি ও এফবিসিসিআই সমন্বিত উদ্যোগ নেবে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত

অসদাচরণের অভিযোগে পুলিশের সাবেক সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি (সাবেক পুলিশ স...

জনগণের স্বার্থে পুলিশ-গণমাধ্যম বন্ধু : ডিএমপি কমিশনার

পুলিশ ও গণমাধ্যম জনগণের স্বার্থে পরস্পরের বন্ধু এবং উভয়ের দায়িত্ব একে অপরের প...

একনেকে ১ লাখ ৬৮,৭৮০ কোটি টাকার ১২ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি...

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল আজ

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির প্রথম ধাপের ফল আজ বুধবার (১...

জার্মান রাষ্ট্রদূতের সঙ্গে স্পিকারের সাক্ষাৎ , গণতন্ত্র পুনর্গঠনের আশ্বাস

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন...

কেইন-এমবাপ্পেকে নয়, ব্যালন ডি’অর মেসিরই পাওয়া উচিত: বেকহ্যাম

ক্যাম্পিওনেস কাপের ফাইনালে ইন্টার মায়ামির জয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দ...

বিডিআর হত্যাকাণ্ডের ৪ প্রত্যক্ষদর্শীকে নদীতে ফেলার অভিযোগ

বিডিআর হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী নজরুল ইসলামসহ চারজনকে বলেশ্বর নদীতে নিয়ে চ...

জিমের যে ভুলে কমতে পারে প্রজনন ক্ষমতা

শরীর সুস্থ রাখা, পেশি গঠন ও ফিটনেস ধরে রাখতে অনেক তরুণ নিয়মিত জিমে গিয়ে ভারোত...

স্ত্রীসহ আসিফ মাহমুদের তথ্য চাইল দুদক

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপা...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলা, আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা