শিক্ষা

ঢাবির হল খুলছে না ১৭ মে

নিজস্ব প্রতিবেদক: আগামী ১৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেয়ার যে সিদ্ধান্ত হয়েছিল দেশের করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে তা থেকে সরে এলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীদের করোনার টিকা নিশ্চিত না হওয়া পর্যন্ত হল বন্ধই থাকবে। টিকা নিশ্চিত হওয়ার অন্তত চার সপ্তাহ পর হল খুলে দেয়া হবে।

শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি জানান বিশ্ববিদ্যালয়ের সহ–উপাচার্য (শিক্ষা) এ এস এম মাকসুদ কামাল। গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি এক সভায় ওই সিদ্ধান্ত নেয়।

গত বছরের মার্চের শুরুতে দেশে করোনা রোগী শনাক্তের পর ২০ মার্চ হলগুলো খালি করে দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষাকার্যক্রম বন্ধ আছে গত বছরের ১৮ মার্চ থেকে। এর মধ্যে অনলাইনে ক্লাস ও দুটি সেমিস্টারের মিডটার্ম পরীক্ষা হলেও আটকে আছে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা।

এরই মধ্যে চলতি বছরের শুরুতে করোনার সংক্রমণ কমে এলে ২২ ফেব্রুয়ারি শিক্ষামন্ত্রী দীপু মনি ঘোষণা দেন ১৭ মে থেকে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হল খুলে দেয়া হবে। আর শ্রেণিকক্ষে সরাসরি ক্লাস শুরু হবে আগামী ২৪ মে থেকে। ২৩ ফেব্রুয়ারি শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভা ডেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্যও সরকারের এই সিদ্ধান্ত অনুমোদন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশেষজ্ঞ মত অনুযায়ী যেহেতু করোনা টিকার প্রথম ডোজের চার সপ্তাহ পর ইমিউনিটি হয় তাই তাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল সরকারের প্রতি অনুরোধ জানায় যেন ১৭ এপ্রিলের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীকে টিকার প্রথম ডোজের আওতায় আনা হয়। সেটি হলে ১৭ মে থেকে তারা শিক্ষার্থীদের হলে উঠাতে পারেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, এরপর করোনাভাইরাসের টিকা পেতে ২৪ থেকে ৩১ মার্চ পর্যন্ত নির্ধারিত ওয়েব লিংকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধন করার নির্দেশনা দেয় কর্তৃপক্ষ। সেখানে ৩০ হাজারের বেশি শিক্ষার্থী নিবন্ধন করেন। কিন্তু ১৭ এপ্রিলের পর দুই সপ্তাহ পেরোতে চললেও এখন পর্যন্ত করোনা টিকা নিশ্চিত করা যায়নি।

এ ব্যাপারে জানতে চাইলে সহ–উপাচার্য এ এস এম মাকসুদ কামাল বলেন, বৃহস্পতিবার (২৯ এপ্রিল) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটিতে হওয়া সিদ্ধান্ত হলো পূর্বঘোষিত তারিখে (১৭ মে) হল খোলা হচ্ছে না। করোনা টিকার জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব লিংকে ৩০ হাজার শিক্ষার্থী নিবন্ধন করেছেন। কিন্তু টিকা এখনো নিশ্চিত হয়নি। করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতির পরিস্থিতি ও শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত না হওয়ার প্রেক্ষাপট বিবেচনা করে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি নতুন সিদ্ধান্তটি নিয়েছে। করোনা পরিস্থিতি বিবেচনা ও টিকা নিশ্চিতের পরই শিক্ষার্থীদের হলে তোলার উদ্যোগ নেয়া হবে।

এদিকে রেজিস্ট্রার ভবন বন্ধ থাকলেও অতি জরুরি প্রয়োজনের ক্ষেত্রে যোগাযোগ করলে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা