শিক্ষা

৫৪ হাজার শিক্ষক নিয়োগ: আবেদন শেষ হচ্ছে শুক্রবার

নিজস্ব প্রতিবেদক : ৫৪ হাজার ৩০৪ পদে শিক্ষক নিয়োগে অনলাইন আবেদনের সময় শেষ হচ্ছে ৩০ এপ্রিল (শুক্রবার)। এর মধ্যে আবেদনকারীরা ৩ মে রাত ১২টা পর্যন্ত এসএমএসের মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

গত ৩০ মার্চ দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক নিয়োগে তৃতীয় গণবিজ্ঞপ্তি জারি করে অনলাইনে আবেদন আহ্বান করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বিজ্ঞপ্তি অনুযায়ী http://ngirresult.teletalk.com.bd লিংকে প্রবেশ করে চাওয়া তথ্য দিতে হবে। প্রত্যেক আবেদনে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে।

অনলাইনে দেওয়া আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটকের ওয়েবসাইট (http://ngi.teletalk.gov.bd) ও এনটিআরসিএ’র ওয়েবসাইটে (www.ntrca.gov.bd) স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ে একটি নমুনা টেলিটক http://ngi.teletalk.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

২০১৮ সালের ১২ জুন এমপিও নীতিমালা জারির আগে সনদ অর্জন করা যেসব প্রার্থীদের বয়স ৩৫ বছরের বেশি তারাও আবেদনের সুযোগ পাচ্ছেন। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ইনডেক্সধারী শিক্ষক যাদের নিবন্ধন সনদ রয়েছে তারাও আবেদন করতে পারছেন।

এদিকে গত ২৬ এপ্রিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক পদের প্রার্থী হিসেবে আবেদনকারীদের আগামী ৬ মে নিবন্ধন সনদের স্ক্যান কপি পাঠাতে নির্দেশ দেওয়া হয়ছে। নির্ধারিত ছকে প্রার্থীর রোল নম্বর, নাম, নিবন্ধন পরীক্ষায় পাসের সাল, ডিগ্রির নামসহ [email protected][email protected] সনদের স্ক্যান কপি পাঠাতে হবে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা