শিক্ষা

রমজানে হেফজ-মক্তব খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাসে স্বাস্থ্যবিধি মেনে হেফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার দাবি জানিয়েছে কওমি মাদরাসার সর্বোচ্চ নীতি নির্ধারণী বোর্ড আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ। একইসঙ্গে ঈদের পর কওমি মাদরাসার শিক্ষা কার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে বিশেষভাবে আবেদন করেছে বোর্ড।

রোববার (২৫ এপ্রিল) বোর্ডের স্থায়ী কমিটির এক সভায় সরকারের কাছে এ দাবি জানানো হয়।

বোর্ড থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান কুরআন তেলাওয়াতের মাস। কুরআন তেলাওয়াতের মাধ্যমে বালা-মুসিবত ও মহামারি দূর হয়। তাই রমজানের মধ্যেই প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে হিফজ ও মক্তব বিভাগ খুলে দেওয়ার জন্য এবং রমজানের পর কওমি মাদরাসার শিক্ষাকার্যক্রম চালু করার জন্য সরকারের কাছে বিশেষভাবে আবেদন করা হয়েছে।

বোর্ডের অফিস সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, রোববার রাজধানীর যাত্রাবাড়ীতে জামিয়া ইসলামিয়া দারুল উলূম মাদানিয়া মাদরাসায় স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন আল-হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান।

গত ৬ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের অতিরিক্ত সচিব (মাদরাসা) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক সংক্রান্ত নির্দেশনায় বলা হয়, বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও বিভিন্ন স্থানে কিছু আবাসিক ও অনাবাসিক মাদরাসা এখনও খোলা রয়েছে।

এ অবস্থায় শুধু এতিমখানা ছাড়া হিফজ, কওমিসহ সব মাদরাসা বন্ধ রাখার জন্য আবারও নির্দেশনা দেওয়া হলো। সরকারের এমন কঠোর নির্দেশনার পর সব মাদরাসা বন্ধ করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা