ছবি: সংগৃহীত
শিক্ষা

দীর্ঘ ৪০ দিন পর প্রাথমিকের ক্লাস শুরু, মাধ্যমিক খুলবে বুধবার

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ৪০ দিনের (২৬ ফেব্রুয়ারি-৭ এপ্রিল) ছুটি শেষে দেশের সব সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসায় আজ মঙ্গলবার (৮ এপ্রিল) থেকে ক্লাস শুরু হয়েছে। আর মাধ্যমিক বিদ্যালয় খুলবে আগামীকাল বুধবার (৯ এপ্রিল)।

শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত শিক্ষাপঞ্জি সূত্রে এসব তথ্য জানা গেছে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি), মাদরাসা শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নির্ধারিত ছুটি শেষে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নোটিশ প্রকাশ করেছে।

ছুটি শুরু হয়েছিল গত ২৬ ফেব্রুয়ারি শ্রী শ্রী শিবরাত্রি ব্রতউপলক্ষে। পরদিন থেকেই শুরু হয় রমজানের ছুটি। এরপর একে একে দোলযাত্রা, স্বাধীনতা দিবস, শবে কদর, জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের ছুটিতে প্রায় ৪০ দিন ধরে বন্ধ ছিল প্রাথমিক বিদ্যালয়গুলো।

যদিও সোমবার (৭ এপ্রিল) থেকে স্কুল খোলার কথা ছিল, তবে গ্লোবাল স্ট্রাইক ফর গাজাকর্মসূচিতে সংহতি জানিয়ে সেদিন ক্লাস হয়নি। ফলে মঙ্গলবার থেকে পূর্ণভাবে শুরু হয়েছে পাঠদান।

মাধ্যমিক বিদ্যালয়গুলোতেও দীর্ঘ ছুটির পর আগামীকাল বুধবার থেকে ক্লাস শুরু হবে। কার্যত ২৭ ফেব্রুয়ারি থেকেই শিক্ষার্থীরা ছুটিতে ছিল, কারণ ২৮ ও ১ মার্চ ছিল সাপ্তাহিক ছুটি। মাধ্যমিক পর্যায়ে এই ছুটি প্রায় ৪০ দিন স্থায়ী হয়েছে।

মাদরাসাগুলোতে ছুটি শুরু হয়েছিল আরো আগে, ২৫ ফেব্রুয়ারি থেকে। ঈদসহ অন্যান্য ধর্মীয় দিবসে ৪২ দিনের ছুটি শেষে মঙ্গলবার থেকে সেগুলোও চালু হয়েছে।

সাননিউজ/ইউকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা নোয়াখালী বিজ্ঞান...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

খুবির নারী হলে গোপনে ভিডিও ধারণ

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বিজয় ২৪’ হলের নারী শিক্ষার্থীদের ওয়...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা