শিক্ষা

সহপাঠী ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল ঢাবি

নিজস্ব প্রতিবেদক:

ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আজও (মঙ্গলবার) প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সকাল থেকে মুখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মৌন মিছিল করে। পরে ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের মূর্তিগুলোর চোখে কালো কাপড় বেঁধে দেন তারা।

এ ঘটনার প্রতিবাদে আজ দিনভর ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা।

প্রতিবাদের অংশ হিসেবে ছাত্রলীগ রোকেয়া হলের সামনে চিত্রাঙ্কন করে। ছাত্রদলের কর্মীরা মধুর ক্যানটিন থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করে। ছাত্রী ধর্ষণের প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে রোববার রাত থেকে চার শিক্ষার্থী অনশন করছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি’র কাছে হস্তান্তর করা হয়েছে। মামলাটি তদন্ত করবে ডিবি উত্তর। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ডিএমপি কমিশনারের নির্দেশে মামলাটি গত রাতেই ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় দ্রুত দোষীদের গ্রেফতার করে বিচারের দাবিতে রাতেও ক্যাম্পাসে সরব ছিল আন্দোলনকারী শিক্ষার্থীরা। তারা অপরাধীকে গ্রেপ্তারের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেন।

সহপাঠিকে ধর্ষণের প্রতিবাদে সন্ধ্যার পর ক্যাম্পাসে মশাল মিছিল, রাজু ভাস্কর্যে প্রতিবাদী গান-কবিতায় সমাবেশ করে। মোমবাতি মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নিতেও দেখা যায় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীদের।

উল্লেখ্য, রোববার (৫ জানুয়ারি) রাজধানীর কুর্মিটোলা এলাকায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন ঢাবি শিক্ষার্থী। তিনি বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। সন্ধ্যায় কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে প্রতিবন্ধী নারী ধর্ষণে অন্তস্বত্বা, গ্রেপ্তার আরও ২ 

ফরিদপুরের বোয়ালমারীতে প্রতিবন্ধী এক নারীকে (৪০) ধর্ষণের মামলায় বুধবার (২৯ জুল...

মাটিরাঙায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ সহায়তা প্রদান  

খাগড়াছড়ির মাটিরাঙায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা প্রদান ক...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

যৌনকর্মীর চরিত্রে নতুন সিনেমা ‘গুলশানের চামেলি’

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

আবারও সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লন্ডনে রহস্যময় তরুণীর সঙ্গে শাহরুখপুত্র আরিয়ান

বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে লন্ডনে এক তরুণীর সঙ্গে দেখা যাওয়া...

বায়তুল মোকাররমে ডিএমপির অভিযান, ৪৬৪টি ধারালো অস্ত্র জব্দ

রাজধানীর বায়তুল মোকাররম স্বর্ণ মার্কেট লিংক রোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪৬...

সীমান্ত পেরিয়ে স্পেনে হাজারো অভিবাসী

মরক্কো থেকে স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় হাজারো অভিবাসীর প্রবেশকে কেন্দ...

ঢামেকের আটতলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের আটতলা থেকে নিচে পড়ে...

ফিফার পরিকল্পনা প্রত্যাখ্যান করল আরও ৪১ দেশ

বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা করেছে ফিফা। তবে এর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা