শিক্ষা

মাস্ক ছাড়া ঢাবি ক্যাম্পাসে প্রবেশ নয়

নিজস্ব প্রতিবেদক : আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে মাস্ক পরা ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ জন্য ক্যাম্পাসে প্রবেশের প্রতিটি সড়কে নিরাপত্তাচৌকি বসানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী এ তথ্য জানান।

তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ক্যাম্পাসে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। সন্ধ্যার পর কোনো বহিরাগত অকারণে ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না। এ জন্য ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে নিরাপত্তাচৌকি থাকবে।

এর আগে গত মার্চ মাসের শেষের দিক থেকে বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত ও ফুলার রোড এলাকা ব্যারিকেড দিয়ে আটকে দেয়া হয়।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বন্ধ থাকলেও সীমিত পরিসরে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চালু আছে।

বাংলাদেশে করোনা পরিস্থিতি : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১৪০ জনে। নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৮৪৫ জন। এ নিয়ে মোট করোনাভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জনে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১৫টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৯৬৮টি নমুনা সংগ্রহ এবং ১৭ হাজার ১১২টি নমুনা পরীক্ষা করা হয়। ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা এক হাজার ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা তিন লাখ ৪৪ হাজার ৮৬৮ জন।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১০ দশমিক ৭৮ শতাংশ এবং এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ০৭ শতাংশ। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার ৮০ দশমিক ৭৩ শতাংশ এবং মৃত্যুর হার এক দশমিক ৪৪ শতাংশ।

এ পর্যন্ত করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ৪ হাজার ৭২৮ জন (৭৭ শতাংশ) ও নারী এক হাজার ৪১২ জন (২৩ শতাংশ)। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ২৪ ঘণ্টায় মৃত ১৩ জনের মধ্যে পঞ্চাশোর্ধ্ব ৪ জন এবং ষাটোর্ধ্ব ৯ জন।

বিভাগ অনুযায়ী, ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রামে ১, রাজশাহীতে ১, সিলেটে ১ ও রংপুর বিভাগে ২ জন রয়েছেন।

সান নিউজ/এসএম/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

ভর্তি বন্ধের নির্দেশ ৬২১ শিক্ষাপ্রতিষ্ঠানে

দেশের ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন শিক্ষার...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা