শিক্ষা

ইবির তিন অনুষদে নতুন ডিন নিয়োগ

ইবি প্রতিনিধি, কুষ্টিয়া : ইসালামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান ও জীব বিজ্ঞান অনুষদে নতুন ডিন নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পূর্বের ডিনদের মেয়াদ শেষ হওয়ায় আগামী দুই বছরের জন্য তাদের এ দ্বায়িত্ব দেয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, সামাজিক বিজ্ঞান অনুষদে লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. রাকিবা ইয়াসমিন, বিজ্ঞান অনুষদে গণিত বিভাগের অধ্যাপক মিজানুর রহমান এবং জীব বিজ্ঞান অনুষদে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. আব্দুস সামাদকে এ দায়িত্ব দেয়া হয়েছে। অফিস আদেশ মতে, আগামী ১৩ নভেম্বর অনুষদ তিনটির বর্তমান ডিনদের মেয়াদ শেষ হলে ১৪ নভেম্বর থেকে নিয়োগপ্রাপ্তরা তাদের দায়িত্ব পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের সংশোধিত আইন ২০১০ এর ২৩(৪) ধারা মোতাবেক সিন্ডিকেট সভার অনুমোদন সাপেক্ষে দুই বছরের জন্য তাঁদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব পালনকালে তারা নিয়মানুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন বলেও অফিস আদেশে বলা হয়েছে।

উল্লেখ্য, বর্তমানে ডিন হিসেবে অনুষদ তিনটিতে যথাক্রমে অধ্যাপক ড. নাসিম বানু, অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল এবং অধ্যাপক ড. আনোয়ারুল হক দায়িত্ব পালন করছেন।

সান নিউজ/এএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট

নৌপথের সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশসহ ১৩টি দেশকে নিয়ে একটি প্রতিরক্...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

রোহিঙ্গাদের জন্য সহায়তা বাড়ানোর আহ্বান সার্জিও গরের

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আন্তর্জাতিক সহায়তার পরিমাণ বাড়ানোর আহ্বান জানিয়েছেন...

এল নিনোর তীব্র প্রভাবে উদ্বেগ

এল নিনোর তীব্র প্রভাব নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। বিশ্বের বিভিন...

বিতর্কে পিছু হটল ফিফা

শুক্রবার গভীর রাতে দেওয়া এক বিবৃতিতে সমালোচনার মুখে থাকা ফিফা সভাপতি বলেন, &l...

ক্যাম্প শুরু, নেই রোনালদো

নতুন মৌসুমের প্রস্তুতির শেষ পর্যায়ে পৌঁছে গেছে আল-নাসর। পুরো স্কোয়াড প্রায় সম...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা