শিক্ষা

বুয়েটের পর সমন্বিত ভর্তি পরীক্ষায় থাকছে না ঢাবিও

নিজস্ব প্রতিবেদক:

প্রস্তাবিত পাবলিক বিশ্ববিদ্যালয় সমূহে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে গ্রহণের সিদ্ধান্তে না থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এর আগে একই সিদ্ধান্তের কথা জানিয়েছে বুয়েটও।

২৪ ফেব্রুয়ারি ২০২০ সোমবার, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন অধ্যাপক ও একাডেমিক কাউন্সিলের সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন। সান্ধ্যকোর্স স্থগিত ও সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত নিতে একাডেমিক কাউন্সিলের এই জরুরি সভা ডাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদ একাডেমিক কাউন্সিল। বিশ্ববিদ্যালয়ের সব অধ্যাপক, বিভাগের চেয়ারম্যান ও বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালকরা একাডেমিক কাউন্সিলের সদস্য।

এর আগে ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার একই সিদ্ধান্তের কথা জানায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। পুরনো নিয়মেই স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে তারও।

বুয়েটের শিক্ষা পরিষদের (অ্যাকাডেমিক কাউন্সিল) সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান গণমাধ্যমে বলেন, দীর্ঘদিন ধরে বুয়েটে যে প্রক্রিয়া অবলম্বন করা হতো সেই প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়েগুলোতে সমন্বিত ভর্তি পরীক্ষায় সাধুবাদ জানায় বুয়েট কর্তৃপক্ষ। তবে এতে যোগ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েট।

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি দেশের সব কটি বিশ্ববিদ্যালয়কে নিয়ে সমন্বিতভাবে ভাবে ভর্তি পরীক্ষার প্রাথমিক সিদ্ধান্ত নেয় ইউজিসি। সে সময় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ দেশের বড় ৫ বিশ্ববিদ্যালয় এ বিষয়ে অনাগ্রহ দেখিয়ে আসছিল।

কিন্তু এ বিষয়ে ইউজিসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের উপাচার্যদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলে সেখানে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের মাধ্যমে সিদ্ধান্ত জানাবেন বলে জানান উপাচার্যগণ।

১২ ফেব্রুয়ারি বুধবার ইউজিসি চেয়ারম্যান কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক সভায় ২০২০-২১ শিক্ষাবর্ষ থেকে কেন্দ্রীয়ভাবে দেশের সব বিশ্ববিদ্যালয়ে একযোগে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে সর্বসম্মত সিদ্ধান্ত হয়।

সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ইউজিসি সদস্যরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

ওবায়দুল কাদেরসহ ৭ নেতার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়া...

‘আপনাদের নিরাশ করব না’: বাংলাদেশি দর্শকদের মধুমিতা

পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবার প্রথমবারের মতো বাংলাদেশের স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা