শিক্ষা

আরও দুই বিশ্ববিদ্যালয়কে ২০ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

নিয়মনীতির কোন রকম তোয়াক্কা না করেই পরিচালিত হচ্ছে দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি বিশ্ববিদ্যায় মঞ্জুরি কমিশনের প্রতিবেদনেও উঠে এসেছে নিয়ম না মেনে যেমন ইচ্ছে বিশ্ববিদ্যালয় পরিচালনা করার নানা ঘটনা।

কোন বিশ্ববিদ্যালয় তার আইন বিভাগে ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করাতে পারবে না, এমন বিধান জারি করে কমিশন। কিন্তু সেই বিধানেও বৃদ্ধাঙ্গুলি প্রদর্শ ন করে ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম (আইআইইউসি) এবং সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি আইন বিভাগে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করে। শাস্তি স্বরূপ প্রত্যেককে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

আজ রবিবার (২৩ ফেব্রুয়ারি) বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে জরিমানার এই টাকা বাংলাদেশ বার কাউন্সিলকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) বেঁধে দেয়া নিয়ম ছিল- আইন বিভাগে (এলএলবি) সেমিস্টার প্রতি ৫০ জনের বেশি শিক্ষার্থী নেয়া যাবে না। কিন্তু বিশ্ববিদ্যালয় দুটি সে নিয়ম না মেনে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায়। ফলে তাদের এ জরিমানা গুণতে হচ্ছে।

এদিন ইউনিভার্সিটির পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও আইনজীবী এবিএম আলতাফ হোসেন। অন্যদিকে বার কাউন্সিলের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

বৃহস্পতিবার দুই ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করেন আদালত। তারা হাজির হওয়ার পর রোববার এই আদেশ দিলেন আপিল বিভাগ। আদেশে বলা হয়, বার কাউন্সিলকে ১০ লাখ টাকা করে দেয়া সাপেক্ষে তাদের শিক্ষার্থীরা বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।

এর আগে এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলে ইউজিসি বিধান জারি করে। বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেওয়ার জন্য ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর শিক্ষার্থীরা হাইকোর্টে একটি রিট করেন।

এরপর হাইকোর্ট শিক্ষার্থীদের আইনজীবী তালিকাভুক্তি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য রেজিস্ট্রেশন ও ফরম পূরণের সুযোগ দিতে বার কাউন্সিলকে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বার কাউন্সিল আপিল বিভাগে আবেদন করে।

এর আগে একই অপরাধে রাজধানীর সিটি ইউনিভার্সিটিকেও ১০ লাখ টাকা জরিমানা করেন আপিল বিভাগ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

শাকিব-বুবলীর পুরোনো স্মৃতি ফের আলোচনায়

ঢালিউডের জনপ্রিয় তারকা শাকিব খান ও শবনম বুবলীর ছেলে শেহজাদ খান বীরকে ঘিরে পুর...

বাগেরহাটে চার সরকারি কৌঁসুলির পদত্যাগ

বাগেরহাট জেলা জজ আদালতের চারজন সহকারী সরকারি কৌঁসুলি (পিপি) একযোগে পদত্যাগ কর...

ট্রাম্পের অভিবাসন নীতিতে কমছে জনসমর্থন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে দেশটির নাগরিকদের মধ্য...

অস্ট্রেলিয়ায় ইতিহাস গড়তে চায় বাংলাদেশ

অস্ট্রেলিয়ার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট...

ডলারের দাম ১২৬ টাকায়, বাড়ছে চাপ

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে আবারও অস্থিরতা দেখা দিয়েছে। মার্কিন ডলারের চাহিদা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা