শিক্ষা

‘ও’ এবং ‘এ’ লেভেল’ পরীক্ষা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদকঃ

অক্টোবর-নভেম্বর সেশনের ‘ও’ লেভেল এবং ‘এ’ লেভেল পরীক্ষার কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিটে ইংলিশ মিডিয়াম স্কুল পরিচালনার নীতিমালা প্রণয়নের আবেদন জানানো হয়েছে।

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রোববার (২৭ সেপ্টেম্বর) ‘এ’ লেভেল পরীক্ষার্থী তামান্না তাবাসসুম কবিরের পক্ষে অ্যাডভোকেট মনিরুজ্জামান লিংকন এই রিট দায়ের করেন।

রিটে শিক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাসচিব, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষার অতিরিক্ত সচিব এবং ব্রিটিশ কাউন্সিলের এক্সাম অপারেশন্সের পরিচালককে বিবাদী করা হয়েছে।

রিটের বিষয়টি নিশ্চিত করেন আইনজীবী মনিরুজ্জামান। রিট আবেদনটির ওপর হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসানের ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চে চলতি সপ্তাহে শুনানি হতে পারে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রিটিশ কাউন্সিল এক বিবৃতিতে জানিয়েছে, এ বছরের অক্টোবর-নভেম্বর (২০২০) সেশনের ইন্টারন্যাশনাল জিসিএসই, আইজিসিএসই, ‘ও‘ লেভেল এবং ‘এ’ লেভেল পর্যায়ের পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এ বিষয়ে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন দিয়েছে বলেও জানিয়েছে ব্রিটিশ কাউন্সিল।

এতে বলা হয়েছে, আসন্ন অক্টোবর-নভেম্বর সেশনের পরীক্ষায় যুক্তরাজ্যের পরীক্ষা বোর্ড পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করবে। পরীক্ষা ছাড়া কোনো ধরনের মূল্যায়ন হবে না। তবে, আর্ট ও ডিজাইন পরীক্ষা এর বাইরে থাকবে।

সান নিউজ/ বিএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

ফের কমল স্বর্ণের দাম

দেশের বাজারে ফের স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জু...

ভিসার শর্ত শিথিল করলো চীন

বাংলাদেশি দর্শনার্থীদের ১৪০তম চায়না ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ারে (ক্যান...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা