সংগৃহীত ছবি
শিক্ষা
প্রশ্নফাঁস

অপরাধ প্রমাণ হলে সর্বোচ্চ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক : প্রশ্নফাঁসের ঘটনায় অপরাধ প্রমাণ হলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রস্তুত জানিয়ে কমিশনের চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন বলেছেন, যে অপরাধ করার অভিযোগ উঠেছে, তা যদি প্রমাণ হয়; তাহলে পিএসসির এখতিয়ারে আছে—এমন সব ধরনের সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা নিতে আমরা প্রস্তুত। এক্ষেত্রে আমরা কাউকে ছাড় দেবো না।

আরও পড়ুন : কাল শি জিনপিং-শেখ হাসিনার বৈঠক

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরে পিএসসি ভবনে নিজ কার্যালয়ে তিনি এ আশ্বাস দেন।

একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনে ১২ বছর ধরে বিসিএসে ও অন্যান্য পরীক্ষায় প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছে। এখন সব পরীক্ষার প্রশ্নফাঁসের বিষয়গুলো তদন্ত করা হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘টিভিতে প্রচারিত ওই প্রতিবেদনের পুরোটা আমরা তদন্ত কমিটিকে দিয়েছি। তারা সবটা নিয়েই তদন্ত করবে।’

আরও পড়ুন : আন্দোলনে বিএনপির সমর্থন দুরভিসন্ধি

‘তারপরও একটা বিষয় থাকে যখন কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেটা তাৎক্ষণিক যদি সামনে আসে; তাহলে ব্যবস্থা নেওয়া সহজ হয়। কিন্তু ১২ বছর ধরে যেসব পরীক্ষা হয়েছে, সেগুলো নিয়ে তখন একটি অভিযোগও আসেনি। এখন এতদিন পর সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। আমি এটুকু আশ্বস্ত করতে পারি, আমাদের তদন্তের মধ্যে সব বিষয়গুলো থাকবে।’

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা