সংগৃহীত ছবি
শিক্ষা

বিকেল থেকে শুরু ‘বাংলা ব্লকেড’

নিজস্ব প্রতিবেদক: আজ বিকেল সাড়ে ৩টা থেকে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের জন্য ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরু করার কথা রয়েছে শিক্ষার্থীদের।

আরও পড়ুন: শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

রোববার (৭ জুলাই) রাত পৌনে ৮টায় ওই ঘোষণা দিয়েছিলেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমরা আজ ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি করেছি কারওয়ান বাজার পর্যন্ত। আগামীকাল (সোমবার) আমরা ফার্মগেট পার হয়ে যাব। আমাদের দাবি মেনে নিন। না হয় ১০০ শতাংশ কোটা দিয়ে দিন। ঘোষণা করে দিন যে- এটা কোটাধারীদের দেশ। আমাদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জন করে ছাত্র ধর্মঘট চলবে। পাশাপাশি ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিও চলবে। সোমবার বিকেল সাড়ে ৩টার সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হয়ে শাহবাগে ব্লকেড কর্মসূচি পালন করব।

গত পাঁচ জুন হাইকোর্ট সরকারি পরিপত্রের অংশবিশেষ বাতিল করে দেওয়ার পর শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা ৪ দফা দাবি জানিয়ে আন্দোলন করে আসছিলেন। কিন্তু গতকাল (রোববার) তারা এক দফা দাবি ঘোষণা করেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা