সংগৃহীত ছবি
শিক্ষা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জেলা প্রতিনিধি: টাঙ্গাইলে মহাসড়ক অব‌রোধ ক‌রে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে বি‌ক্ষোভ ক‌রে‌ছে শিক্ষার্থীরা। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন ক‌রেছে এবং এসময় মহাসড়‌কের কয়েক‌ কি‌লোমিটার এলাকায় যান চলাচল বন্ধ ছিল।

আরও পড়ুন: বিসিএসের পরীক্ষার তারিখ ঘোষণা

শনিবার (৬ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সদর উপজেলার আশেকপুর বাইপাস এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে এ অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কে ঢাকা ও উত্তরবঙ্গগামী যান চলাচল বন্ধ হয়ে যায়। উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজট।

বিক্ষোভ করা শিক্ষার্থীরা বলেন, কোটা প্রথা বহালের ফলে বৈষম্যের সৃষ্টি হচ্ছে। যা সংবিধান পরিপন্থী। মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে পর্যন্ত কোটা ঠিক ছিল। নাতি-নাতনি বিষয়টা বেমানান। এক শতাংশ প্রতিবন্ধী বাদে সব কোটা বাতিলের দাবি তাদের। কোটা বহাল থাকলে দেশের মেধাবীরা দেশে চাকরি না পেয়ে বিদেশে চলে যাবে। দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবে। দেশ আরও পিছিয়ে পড়বে।

সদর উপ‌জেলার সহকারী কমিশনার (ভূমি) রহুল আমিন শরিফ বলেন, মহাসড়ক অবরোধ করে সাধারণ মানুষের দুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন কাম্য নয়। পরিস্থিতি শান্ত রাখতে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন ছিল। আমরা তাদের সাথে আলোচনা করছি ও তাদের দাবিগুলো ওপর মহলে জানানো হবে।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা