ছবি: সংগৃহীত
অপরাধ

পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাই, গ্রেফতার ৩

মো. মনির হোসেন, স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালে তিন পুলিশকে কুপিয়ে আসামি ছিনতাইয়ের ঘটনায় করা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: হাতিয়ায় পৌঁছেছেন সুইডেন রাজকন্যা

মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চত করেন সহকারী পুলিশ সুপার (ত্রিশাল সার্কেল) অরিত সরকার।

এর আগে সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে তাদের উপজেলার হিন্দুপল্লী নদীর পাড় এলাকা ও পার্শ্ববর্তী উপজেলা ভালুকার সিষ্টোর থেকে আসামিদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া গ্রামের বেদেনা খাতুন (৫৯), তার ছেলে হারুন মিয়া (৪৪) ও আরেক ছেলে মো. নাঈম (২৫)।

আরও পড়ুন: বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৫

এ ঘটনায় সোমবার পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবীর বাদী হয়ে এই ৩ জনকে অভিযুক্ত করে ত্রিশাল থানায় মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গ্রেফতারদের মঙ্গলবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ধানীখোলা ইউনিয়নের শিমুলিয়াপাড়া এলাকায় বেদেনা খাতুন নামে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়ে আহত হন ত্রিশাল থানার এসআই ইসমাইল হোসেন (৩০), এএসআই গোলাম রসুল (৩৫) ও এএসআই রাকিব (৩৯)।

আরও পড়ুন: ১৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস

আসামিকে বাড়িতে পেয়ে গ্রেফতার করতে চাইলে তার ছেলে নাইম ও হারুন এলোপাতাড়ি এই ৩ পুলিশ কর্মকর্তাকে কুপিয়ে তার মাকে (বেদেনা) ছিনিয়ে নেয়।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সে সময় আসামি বেদেনাসহ অন্যরা পালিয়ে যায়। বর্তমানে আহত পুলিশ কর্মকর্তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা