সংগৃহীত
অপরাধ

রাজধানীতে অস্ত্রসহ গ্রেফতার ৬

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) রাজধানীতে ট্রাকচালককে গুলি করার মামলায় খিলগাঁও থেকে ৬ জনকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন: মুন্সীগঞ্জে ফার্নিচার ব্যবসায়ী খুন

সোমবার (১৮ মার্চ) খিলগাঁওয়ের সবুজবাগ ও বাসাবো এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে। ডিবি বলছে, গ্রেফতারের সময় তাঁদের কাছ থেকে ৫টি অস্ত্র, ৬টি ম্যাগাজিন ও ৪৯টি গুলি জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন রমজান আহম্মেদ, যুবরাজ, মো. ইব্রাহিম হাওলাদার, মকবুল হোসেন, সাজ্জাদ হোসেন ও রিফাতুল্লাহ নাঈম।

ডিএমপির গোয়েন্দা অফিস কম্পাউন্ডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই বিষয়ে বিস্তারিত জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ বিপিএম-বার, পিপিএম-বার।

আরও পড়ুন: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ৫

গত রোববার (১৭ মার্চ) সবুজবাগের আমুলিয়া এলাকায় মো. আলম নামের এক ট্রাকচালককে গুলি করে দুর্বৃত্তরা। খিলগাঁও থানায় একটি মামলা হয়েছে। গোয়েন্দা মতিঝিল বিভাগ মামলার পর ছায়াতদন্ত শুরু করে। এই ঘটনায় জড়িত ৬ জনকে গ্রেফতার করল ডিবি।

অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, বালুভর্তি ট্রাকটি মালিবাগ থেকে সবুজবাগে যাচ্ছিল। পথের মাঝেই ট্রাকের গতি রোধ করে কয়েকজন দুর্বৃত্ত। ট্রাকে ভাঙচুর চালায় তারা। তাদের একজন এ সময় পিস্তল বের করে। ট্রাকের মালিক মো. গোলাম ফারুক ও ট্রাকচালক আলম দৌড়ে পালানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। এ সময় ট্রাকচালক আলমের ডান পায়ে গুলি লাগে। তথ্যসূত্র:প্রথম আলো

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা