ভুয়া ডিবিকে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩
অপরাধ

ভুয়া ডিবিকে দিয়ে প্রেমিকাকে ধর্ষণ, প্রেমিকসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: প্রেমিকাকে নিয়ে আবাসিক হােটেলে অভিসারে উঠে প্রথমেই পড়লো ভূয়া ডিবির খপ্পরে। এরপর জিম্মিদশা থেকে বাঁচতে প্রেমিকাকে হাতবদল করলো ডিবি পরিচয়দানকারী ওই মধ্যবয়স্ক ব্যক্তির কাছে। তারপর হোটেল মালিকের সহায়তায় চারবার ধর্ষণ। বিষয়টি জানাজানি হয়ে গেলে ডিবি পরিচয়দানকারীকে ধরতে কোতোয়ালি পুলিশ হাজির হলে বের হয়ে আসে আসল ঘটনা।

এ ঘটনায় ধর্ষিত কিশোরীর মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম। তিনি জানান, ধর্ষিত কিশোরীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, প্রেমিক সজল কর্মকার (২৫), ডিবি পরিচয়দানকারী ঠিকাদার মিজানুর রহমান জাকির (৫৩) ও হোটেল ম্যানেজার আব্দুর রাজ্জাক হাওলাদার (৫৫)।

শনিবার (৮ আগস্ট) দিবাগত রাত দেড়টায় এই ঘটনা ঘটে।

পিরোজপুরের ইন্দুরকানী এলাকার সজল কর্মকারের সঙ্গে বরিশালের গৌরনদীর মুসলিম কলেজছাত্রীর পাঁচ বছর ধরে প্রেম চলছিলো। শনিবার বিয়ের কথা বলে ওই কলেজছাত্রীকে বরিশালে এনে সাগরদী ব্রিজ সংলগ্ন হোটেল মুনে একটি কক্ষ ভাড়া নেন। সেখানে উঠে একবার শারীরিক সর্ম্পক স্থাপন করেন সজল কর্মকার। দুজনের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় ওই হোটেলের ৫নং কক্ষের বোর্ডার বরগুনার বাসিন্দা ঠিকাদার মিজানুর রহমান জাকির সজল ও তার প্রেমিকার কক্ষে ঢুকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে জিম্মি করেন। একপর্যায়ে পাঁচ হাজার টাকার বিনিময়ে সুরাহার প্রস্তাব দেন। ওই যুগল পাঁচ হাজার টাকা দেওয়ার পরও ডিবি পরিচয়ে ওই কিশোরীকে তিন দফায় ধর্ষণ করেন জাকির। এ ঘটনা ওই কিশোরী কোতোয়ালি থানায় মুঠোফােনে জানালে পুলিশ সেখানে অভিযান চালায়। সেখান থেকে তিনজনকে গ্রপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার এসআই শাহাজালাল জানান, গ্রেপ্তারকৃতদের সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠিয়ে দেন। তবে ঠিকাদার মিজানুর রহমান জাকিরকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তার ভাই বশির উদ্দিন।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা