অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই মাদকসহ ধরা দুই কিশোরী
অপরাধ

অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই মাদকসহ ধরা দুই কিশোরী

নিজস্ব প্রতিবেদক:

বরিশাল: ইয়াবা ও ফেনসিডিল দিয়ে অন্যকে ফাঁসাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেলেন দুই বোন। বরিশাল কোতোয়ালি মডেল থানার অভিযানে ওই দুই কিশোরী গ্রেপ্তার হয়েছেন। এ সময়ে তাদের কাছ থেকে এক বোতল ফেনসিডিল এবং ৬ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় আটক দুই বোন এবং মাদক সরবরাহকারী বান্ধবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম।

ঘটনা স্বীকার করেছেন গ্রেপ্তারকৃত দুই বোন মিতু বেগম (১৮) ও সেতু বেগম (১৬)। সঙ্গে দেড় বছর বয়সী মিতুর ছেলে সন্তান রয়েছে।

মিতু ও সেতু জানিয়েছেন, বরিশাল সিটি করপোরেশনের আলেকান্দা ১৪নং ওয়ার্ডের কালুশাহ সড়ক মীরা বাড়ির পোল এলাকার মৃত শাহ আলম মহুরির দুই ছেলে সবুজ গাজী ও নবীন গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। সেই সূত্রে বড় ভাই সবুজ গাজী ছোট ভাই নবীন গাজীর স্ত্রী মিতু বেগমকে (১৮) উত্ত্যক্ত করতেন। কথা না শুনলে গালিগালাজ করতেন। বিষয়টি থেকে পরিত্রাণ পেতে ছোট বোন সেতুর সঙ্গে আলাপ করেন মিতু। তারা দুজনে বুদ্ধি করেন যে, গালিগালাজের প্রতিশোধ নিতে ইয়াবা ও ফেনসিডিল দিয়ে ফাঁসিয়ে দেবেন সবুজ গাজীকে। সে অনুসারে সেতু তার বান্ধবীর কাছ থেকে এক বোতল ফেনসিডিল ও ছয় পিস ইয়াবা সংগ্রহ করে শনিবার (০৮ আগস্ট) বিকেলে সবুজ গাজীর বাসার পাশে পরিত্যক্ত আলনার নিচে ফেলে রাখেন।

থানার এসআই ফিরোজ আল মামুন বলেন, ‘মোবাইলে তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে গিয়ে তল্লাশি চালালে আমরা মাদক খুঁজে পাইনি। তখন গ্রেপ্তারকৃত দুজন দেখিয়ে দেন, মাদক কোন স্থানে রাখা আছে। বিষয়টি সন্দেহ হলে তাদের জিজ্ঞাসাবাদ করি। এক সময় তারা স্বীকার করেন, মিতুর ভাসুরকে ফাঁসাতে এই কাজ করেছেন তারা।’

ওসি নুরুল ইসলাম বলেন, ‘শনিবার বিকেলে মােবাইলে একটি কল পেয়ে ফোর্স পাঠাই। সেখানে গিয়ে দেখা যায়, যার ঘরের পাশে রাখা তিনি মাদকের সঙ্গে সম্পৃক্ত নন। মূলত প্রতিশোধ নিতে দুই কিশোরী মাদক দিয়ে ফাঁসাতে চেয়েছেন। ওই দুই কিশোরীর কাছে যিনি মাদক এনে দিয়েছেন, তার বিরুদ্ধেও মামলা করা হবে।’

গ্রেপ্তারকৃত কিশোরী সেতু আক্তার বলেন, ‘সবুজ আমাকেও খারাপ প্রস্তাব দিতেন, গালিগালাজ করতেন। আমার বোনকে মারধর করতেন। সেই নির্যাতন থেকে রক্ষা পেতে বুদ্ধি করে এই কাজ করেছি। আসলে আমি চেয়েছি, সবুজকে যেন পুলিশ নিয়ে মারে। তিনি যেন আমার বোনকে নির্যাতন করতে না পারেন।’

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

আজ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা