অপরাধ

কোস্ট গার্ডের অভিযানে  আড়াই লাখ ইয়াবা জব্দ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন হাবিরছড়া মেরিন ড্রাইভ এলাকায় অভিযান পরিচালনা করে ২ লাখ ৪৫ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার (২৭ আগস্ট) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে স্টেশন কমান্ডার টেকনাফ লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কিছু ব্যক্তিকে কাধে ব্যাগ বহন করে আসতে দেখা যায়। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড তাদেরকে টর্চ লাইট ও বাঁশি দিয়ে থামার নির্দেশ দেয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে কাধের ব্যাগ ফেলে তারা পাশ্বস্থ ঝাউ বনের মধ্যে পালিয়ে যায় বিধায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরবর্তীতে, উক্ত ব্যাগের ভেতরে তল্লাশি চালিয়ে ২ লাখ ৪৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এর আওতাভুক্ত এলাকা সমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা, ডাকাতি দমন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রোধে কোস্ট গার্ডের জিরো টলারেন্সনীতি অবলম্বন করে নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং ভবিষ্যতেও থাকবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা