অপরাধ

ফার্মেসিতে টিকা রাখায় বিজয় কৃষ্ণ কারাগারে

নিজস্ব প্রতিবেদক: বেআইনিভাবে করোনাভাইরাসের টিকা রাখায় গ্রেফতার ঢাকার পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারকে দু’দিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

টিকার ভায়ালসহ গ্রেফতার ফার্মেসি মালিক রিমান্ডে

বৃহস্পতিবার (২৬ আগস্ট) তাকে ঢাকার আদালতে নেয়া হলে মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজয়ের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করেন বিচারক।

গত ১৮ অগাস্ট রাতে দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে বিজয় কৃষ্ণ তালুকদার নামে ওই প্যারামেডিককে মডার্নার টিকার দুটি ভায়ালসহ গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মডার্নার টিকার দুটি খালি বাক্সও উদ্ধার করা হয়।

বিজয় কৃষ্ণ দক্ষিণখানের চালাবন এলাকার হাজীপাড়ায় থাকেন। সেখানে তিনি ‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক’ নামে একটি ক্লিনিক এবং ফার্মেসি পরিচালনা করেন।

কোভিড-১৯ টিকা দেশে সরকারিভাবে এনে দেয়া হচ্ছে। বেসরকারিভাবে দেয়ার কোনো সুযোগ নেই।

বিজয় চুরি করে কোভিড-১৯ টিকা তার ক্লিনিকে চড়া দামে বিক্রি করছিলেন বলে অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এরপর দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বিশেষ ক্ষমতা আইনে বিজয়ের বিরুদ্ধে মামলা করেন।

বিজয়ের বিরুদ্ধে একজন রোগীকে ধর্ষণের অভিযোগও রয়েছে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

চুরি হচ্ছে ঢাকা-ভাঙ্গা রেললাইনের যন্ত্রাংশ

পদ্মা সেতু চালুর সাথে সাথে দক্ষিণাঞ্চলের স্বপ্নের রেল চালু হওয়ারপর থেকে লাইনে...

মাদারীপুরে ৭ দিনব্যাপী বৃক্ষ মেলা শুরু 

মাদারীপুর লেকের পাড়ে শুক্রবার সকালে র‍্যালি, আলোচনা সভা ও শিক্ষা র্থীদের...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা