অপরাধ

যৌতুকের কারণে ট্রাফিক পুলিশের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগে এক ট্রাফিক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম ইকবাল হোসেন। তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশে কর্মরত আছেন। তবে ইকবাল দাবি করছেন, ১৫ দিন আগে তিনি স্ত্রীকে তালাক দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরার আদালতে মামলাটি করেন ইকবালের স্ত্রী চিকিৎসক সোনিয়া সামাদ।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারি কফিল উদ্দিন বলেন, আদালত বাদীর অভিযোগ আমলে নিয়ে বিষয়টি অনুসন্ধানের জন্য মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার মহিলাবিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন।

মামলার আরজি থেকে জানা যায়, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ইকবালের সঙ্গে বিয়ে হয় সোনিয়া সামাদের। তিনি মিরসরাইয়ের জোরারগঞ্জে একটি ক্লিনিকে চিকিৎসক হিসেবে আছেন। তাঁর মা-বাবা ইতালিপ্রবাসী।

মামলায় সোনিয়া সামাদ অভিযোগ করেন, বিয়ের পর থেকে ইকবাল যৌতুকের জন্য তাঁকে নানাভাবে চাপ ও নির্যাতন করে আসছেন। ঢাকার সাভারে থাকা তাঁর (বাদী) পাঁচতলা বাড়ি ও ব্যবহৃত একটি প্রাইভেট কার ইকবালের নামে লিখে দিতে চাপ দিচ্ছিল। গত ৬ এপ্রিল তাঁর কাছ থেকে ইকবাল এক লাখ টাকা নেন। সর্বশেষ ২৫ জুলাই যৌতুকের জন্য জোরারগঞ্জের বাসায় তাঁকে মারধর করেন।

ট্রাফিক পুলিশ সার্জেন্ট ইকবাল হোসেন বলেন, ১৫ দিন আগে স্ত্রীকে (মামলার বাদী) তিনি তালাক দিয়েছেন। এর বেশি কিছু বলতে চাননি তিনি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা