অপরাধ

স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিওধারণ মামলায় গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ : মুন্সিগঞ্জ শহরের মানিকপুর এলাকায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করে ভিডিও ধারণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে ধর্ষক মো. সুমন ও বৃহস্পতিবার বিকেলে সুমন মিয়াকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।এদিকে গত মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় মানিকপুর এলাকার মোসা. তারানা আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই শিক্ষার্থী বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ৩ নভেম্বর নবম শ্রেণির ছাত্রী মানিকপুর এলাকায় তার বান্ধবীর বাড়ি যাচ্ছিল। পথিমধ্যে খালইস্ট এলাকার বাসিন্দা আ. হান্নান মিয়ার ছেলে মো. সুমন ও উত্তর ইসলামপুর এলাকার আবুল কাশেমের ছেলে সুমন মিয়া তার পথরোধ করে। পরে জোরপূর্বক মুখ চেপে মানিকপুর এলাকার তারানা আলীর বাড়িতে নিয়ে যায় এবং দুজনে ধর্ষণ করে। এ সময় আ. হান্নান মিয়ার ছেলে মো. সুমন মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বলেন, এ ঘটনায় অভিযুক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে। এদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন পর্নোগ্রাফি ও গণধর্ষণের মামলা হয়েছে।এ দুজনকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছিল। সময় স্বল্পতার কারণে আজ শুনানি হয়নি।

সান নিউজ/পিডিকে/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যুবদল নেতা নান্নুর মিলাদে নয়নের ক্ষোভ

যুবদলের সাবেক সহ-সভাপতি জাকির হোসেন নান্নু হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বিগত ১...

দুদকের মামলায় চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

ফরিদপুরের বিশেষ জজ আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় ইস...

ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর হেড অফিস কমপ্লেক্স কর্পোরেট শাখায় এক গ্রাহক...

মালয়েশিয়ায় গ্রেফতার ৩২ বাংলাদেশি

মালয়েশিয়ার জোহর রাজ্যে পরিচালিত যৌথ অভিবাসনবিরোধী...

৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের কয়েকটি অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সাত অঞ...

মাদারীপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এমপি জাহান্দার

মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের শামসুন্নাহার হাই স্কুল-সংলগ্ন দীর্ঘদিনের অ...

খানা-খন্দে ভরপুর মাদারীপুর-শরীয়তপুর মহাসড়ক 

সড়কটি কয়েক মাসের মধ্যেই সড়কের বিভন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। কোথাও...

পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তার বাধ্যতামূলক অবসর 

বাংলাদেশ পুলিশের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।...

শুক্রবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ জনতা পার্টির

ভারতে পুলিশি সহিংসতার শিকার মানুষের প্রতি সংহতি জানিয়ে দেশব্যাপী বিক্ষোভ কর্ম...

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি সরবরাহ উল্লে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা