অপরাধ

ঢাবির জাল সার্টিফিকেট তৈরি চক্রের ৩ সদস্য গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট ও জাল সিল প্রস্তুতকারী জালিয়াতি চক্রের তিনজনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃতরা হলেন-দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার কামরুজ্জামান মো. সালাম (৫৭), তার স্ত্রী রুমিনা আক্তার (৪০) ও সহযোগী মো. মাহমুদুল হাসান সোহাগ (৩৩)।

অভিযানে তাদের কাছ থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ৬৭টি জাল সনদ ও ৯টি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সিল উদ্ধার করা হয়।

সোমবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় সিআইডির অর্গানাইজড ক্রাইম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. জিসানুল হক সান নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে গত শনিবার সিআইডি ঢাকা মেট্রো-পূর্ব টিম এই চক্রের মূলহোতা কামরুজ্জামান ও তার স্ত্রী রুমিনা আক্তারকে গ্রেফতার করে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার ডেমরা থানার সারুলিয়া বাজারে সাকসেস কোচিং সেন্টার থেকে সহযোগী মাহমুদুল হাসান সোহাগকে গ্রেফতার করা হয়।

সিআইডির এই কর্মকর্তা আরও জানান, ২০১৬ সালের ১৬ জুলাই দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেয় সরকার। এরপর থেকে গ্রেফতার আসামি কামনুজামান ও তার স্ত্রী রুমিনা আক্তার রাজধানীর ফার্মগেটের ইন্দ্রিরা রোডের সেধুরী ডেল ভবনের দোতলায় হোমোসেপিয়েন্স কোচিং সেন্টার প্রতিষ্ঠা করেন। কোচিং সেন্টারের অগোচরে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের জাল সনদ তৈরিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের জাল সিল মোহর ব্যবহার করে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন।

জিসানুল হক জানান, অধিক লাভবান হওয়ার উদ্দেশ্যে প্রতারণা করে ঢাবি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোড ঢাকাসহ সারাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা-প্রতিষ্ঠানের জাল সনদ তৈরি করতেন। তিনি জানান, গ্রেফতার আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার বিভিন্ন প্রতিষ্ঠানের জাল সার্টিফিকেট তৈরি ও জাল সিল মোহর ব্যবহারের বিষয়টি স্বীকার করেছেন। তাদের চক্রের আরও সদস্যদের বিষয় তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে সিআইডির চেষ্টা অব্যাহত রয়েছে।

আসামিদের বিরুদ্ধে রাজধানীর শেরে-বাংলা নগর থানায় একটি মামলা (নম্বর-৭) দায়ের কবা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা